শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

শার্শার বাগআঁচড়া টু গোগা সড়কটি সামান্য বৃষ্টিতেই যেন মৃত্যুর ফাঁদ!

আরিফুজ্জামান আরিফ,বেনাপোল(যশোর)প্রতিনিধি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

শার্শার বাগআঁচড়া টু গোগা সড়কটির বেহাল অবস্থায় ক্ষুব্ধ এলাকাবাসী। সামান্য বৃষ্টির দিনে রাস্তাটি যেন বিষফাঁড়ায় পরিণত হয়েছে সাধারণ মানুষের কাছে। এ রাস্তাটিতে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। একটু বৃষ্টি হলেই রাস্তাটি হয়ে উঠে মৃত্যু ফাঁদ। দেখা গেছে, প্রতিনিয়ত মাটিবাহী ট্রাক্টারের অদক্ষ চালকরা বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে মাটি রাস্তাতে ফেলে ফেলে এই অবস্থা সৃষ্টি করেছে।পরবর্তীতে অল্প বৃষ্টিতেই পিচের রাস্তা চেনার কোনো উপায় থাকে না। এই যেনো এক পিচ, খোয়া, পিছলা মাটির সংমিশ্রণে নতুন কোনো বিরক্তিকর রাস্তার অস্বস্তিকর অবস্থা।এর ফলে রাস্তায় ঘটছে দূর্ঘটনা। এলাকাবাসী অভিযোগ করে বলেন, সারাবছর বিভিন্ন মাটি ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে মাটি ক্রয় করে অবৈধ ভাবে গড়ে উঠা ইট ভাটাতে বিক্রয় করছে। এসব মাটি বহনকারী ট্রাক্টর অতিরিক্ত যাতায়াতের জন্য রাস্তাটা বিভিন্ন জায়গাতে চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। আর একটু বৃষ্টিত হলেই প্রচুর কাঁদা সৃষ্টি করে জনগণের জন্য বিষফোঁড়ায় পরিণত হয়। রাস্তাটা এলাকার মানুষের জন্য খুবই ব্যস্ততম যাতায়াতের একটি অন্যতম মাধ্যম। ফলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। এলাকার সচেতন মহল এই দূরাবস্থা সৃষ্টিকারী অসাধু মাটি ব্যবসায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD