শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ঝিনাইদহে স্কুল শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকা লাঞ্ছিত

রামিম হাসান,ঝিনাইদহ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

ঝিনাইদহের কালীগঞ্জে সুলতানা রিজিয়া নাছরিন নামে এক স্কুল শিক্ষিকার হাত ভেঙে দিয়েছে আব্দুল আলিম নামে এক অভিভাবক। এ সময় তাকে শারিরীকভাবে লাঞ্ছিত ও অফিস কক্ষ ভাংচুর করে ওই অভিভাবক। আজ ২৪ ফেব্রুয়ারি (সোমবার) দুপুর আড়াইটার দিকে কালীগঞ্জ পৌর শহরের সরকারী আড়পাড়া শিবনগর প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আহত শিক্ষিকা। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা অর্চণা রাণী জানান, ঘটনার দিন সকালে বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী জুয়াইরিয়া লাবিবাকে শ্রেণিকক্ষে অমনযোগী থাকায় শাসন করেন সুলতানা রিজিয়া নাছরিন। স্কুল ছুটির পর ওই শিক্ষার্থী বাড়ি চলে যায়। এর পর দুপুর দুইটার পর শিক্ষার্থীর বাবা আব্দুল আলিম ক্ষিপ্ত হয়ে স্কুলের অফিসরুমে প্রবেশ করে টেবিলের উপর থাকা একটি গ্লাস শিক্ষিকাকে লক্ষ্য করে ছুড়ে মারেন। এতে নাসরিনের হাত কেটে যায়। পরে আরো উত্তেজিত হয়ে শারিরীকভাবে লাঞ্ছিত করে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ জানান, অন্যায় করলে তার ব্যবস্থা অফিশিয়ালি নেওয়ার বিধান রয়েছে কিন্তু অফিস চলাকালীন সময়ে একজন শিক্ষকের উপর হামলা মেনে নেওয়া যায় না। আমরা দোষী ব্যক্তির শাস্তির দাবিতে বিকালেই উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। তিনি তাৎক্ষনিকভাবে থানার ওসিকে মামলা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা জানান, আমি বিকালে লিখিত অভিযোগ পাওয়ার পর কালীগঞ্জ থানার ওসিকে জানিয়েছি মামলা নিতে। এছাড়া যত দূরত্ব সম্ভব হামলাকারী অভিভাবক আব্দুল আলিমকে আটক করতে নির্দেশ দিয়েছি। কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর মিয়া জানান, ঘটনাটি আমি টিএনও স্যারের কাছ থেকে শুনেছি। কেউ এখনো থানায় আসেনি। আসলে আসামি আটকের অভিযান চালানো হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD