শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

সিরাজগঞ্জে এনটিভি ও এসএ টিভির সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা লুট

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের পাইকশা বাজার থেকে খামার পাইকশা আঞ্চলিক সড়কের নিম্নমানের কাজে অনিয়মের সংবাদ সংগ্রহ করার সময় এনটিভি, এস.এ টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধিসহ ৫ সাংবাদিকের উপর হামলা চালিয়ে মারপিট ও ক্যামেরা কেড়ে নিয়েছেন ঠিকাদারের সন্ত্রাসী বাহিনী। আহত সাংবাদিকদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার খামার পাইকোশা গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন, এনটিভি ও রেডিও টুডের সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না, এসএ টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলী, বাংলানিউজের স্বপন চন্দ্র দাস, ডেইলী ইন্ডিপেন্ডেন্টের নজরুল ইসলাম ও দৈনিক যায়যায়দিন পত্রিকার মোকাদ্দেস আলী। আহত সাংবাদিক মোকাদ্দেস আলী জানান, সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের পাইকশা বাজার থেকে খামার পাইকশা আঞ্চলিক সড়কের নির্মাণ কাজ চলছিল। রাস্তাটি নির্মাণ কাজে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলে এলাকাবাসী। এ অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে সাংবাদিকেরা ঘটনাস্থলে পৌছে ছবি ও ভিডিও ধারণ করার সময় ঠিকাদারি প্রতিষ্ঠান ডলি কনস্ট্রাকশনের প্রকৌশলী আমিনুল ইসলামের নির্দেশে ও স্থানীয় ইউপি সদস্য হাফিজুলের ভাই ও তার সন্ত্রাসী বাহিনী সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা লাঠিসোটা, বেলচা দিয়ে বেধড়ক মারপিট করে ৫ সাংবাদিককে আহত করে। এ সময় স্থানীয় এলাকাবাসী সাংবাদিকদের উপর হামলা ঠেকাতে এলে তাদেরও মারপিট করলে মহিলাসহ অন্তত ৫ গ্রামবাসী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজ জানান, সাংবাদিকদের উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD