রাজশাহীর তানোর পাঁচন্দর ইউপির বনকেশর ব্রিজঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ মাষ্টারের বিরুদ্ধে এসএসসি পরিক্ষার্থী ছাত্র ছাত্রীদের থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে অতিরিক্ত টাকা আদায় সহ তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ তুলেছেন ছাত্র অবিভাবক সদস্য নমির উদ্দিন। তিনি জার্মান বাংলা নিউজকে বলেন বনকেশর ব্রিজঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ মাষ্টারের বিরুদ্ধে পরিক্ষার্থীদের থেকে এসএসসির ফরম পূরণ বাবদ দুই হাজার দুইশত টাকা করে নিয়েছেন। তাছাড়া ক্লাসে সঠিক তদারকি নাই? কিন্তুু কোচিং বাবদ আটশত টাকা এবং পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে সরকারী বিধি নিষেধ অমান্য করে তিনশত টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন ছাত্র অবিভাবক নমির উদ্দিন। এদিকে অত্র স্কুলের গরীব অসহায় এসএসসি পরিক্ষার্থী তিনি প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের সঠিক তদন্তের দাবি তুলেছেন।এছাড়া বনকেশর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াজ উদ্দিনের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন প্রধান শিক্ষক হামিদ মাষ্টার কাহারো কথা মানছে না? তিনি নিজ খেয়াল খুশি মতো প্রতিষ্ঠানের কাজ কর্ম করছে এর একটা বিহিত হওয়া দরকার বলে জার্মান বাংলা নিউজকে এসব কথা জানান।