শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সিরাজগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণ

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

সিরাজগঞ্জের তাড়াশে প্রেম নিবেদনে প্রত্যাখ্যান করায় এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে তানজীল (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। এঘটনায় ওই যুবকের পরিবার পলাতক রয়েছে। নির্যাতিত স্কুল ছাত্রীকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের গাইনী ও প্রসূতি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রবিবার বিকালে হাসপাতালে গিয়ে জানা যায় ধীরে ধীরে রোগীর অবস্থার অবনতি হচ্ছে।

স্কুল ছাত্রীর বাবা শরীফুল ইসলাম বলেন, তাড়াশ উপজেলার ভাদাস গ্রামের রফিকুল ইসলামের ছেলে বাড়ির পাশ্ববর্তী তানজীল হোসেন তার মেয়েকে স্কুলে যাতায়াতের পথে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। গত বৃহস্পতিবার বিকেলে তানজীল মেয়েকে নিজ বাড়িতে ডেকে এনে প্রেমের প্রস্তাব দেয়। এসময় মেয়ে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে তানভীন জোর পূর্বক তাকে ধর্ষণ করে।

রক্তাক্ত অবস্থায় স্কুল ছাত্রী দৌড়ে বাড়িতে চলে এসে ঘটনাটি তার পরিবারকে অবগত করে। পরে পরিবারের লোকজন তাকে প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. রঞ্জন কুমার দত্ত বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪ বছর বয়সী ওই কিশোরী ভর্তি হয়। তার নিম্নাঙ্গের ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। সেখানে একটি সেলাই দেয়া হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। তবে পরিবারের কেউ এখনো অভিযোগ নিয়ে থানায় আসেনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD