শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

শ্রীপুরে মোটরসাইকেল চোর আটক

হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০

গাজীপুরের শ্রীপুরে এক মোটরসাইকেল চোরকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী।

বুধবার(৫ ফেব্রুয়ারী) বিকাল ৩ টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে (স্পিনিং মিল সংলগ্ন)এ ঘটনা ঘটে ।
আটক চোর হাবীব (২৮) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার হিজলতলা গ্রামের মিরাজউদ্দিনের ছেলে ।

ডিসকভার ১৫০ সিসি কালো রংয়ের ওই গাড়ির মালিক শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের আব্দুস ছোবহানের সন্তান লিটন মিয়া (৩০)। মোটরসাইকেলটির নম্বর ঢাকা মেট্রো ল ১৯-১৬৮৫ ।

আটক চোর জানায়, আজ দুপুরে তানভীর নামে একজনের সাথে আমার এমসি বাজারে দেখা হলে তার পালসার মোটরসাইকেলের পেছনে করে আমাকে এখানে নিয়ে আসে। তানভীরের বাড়ি পাকুন্দিয়ায়, সে বহু আগে থেকেই আমার পরিচিত। তার সাথে আরেকজন ছিল, তার নাম জানিনা। সে ওই মোটরসাইকেল চুরি করতে যায়। পরে মোটরসাইকেল চুরি করে নিয়ে আসলে লোকজন ধাওয়া করার উপক্রম হলে তানভীর আমাকে সজোরে আঘাত করে পালিয়ে যায়।

ওই এলাকার এক প্রত্যক্ষদর্শী চান মিয়া জানান, গাড়িটি নেওয়ার সময় লিটনের ছোট্ট শিশুটি গাড়ির টাংকি জড়িয়ে ধরে রেখে কান্না করে, চিৎকার করে বলেছিল, আমার বাবার গাড়ি নিয়োনা! তবুও সেই চোর দ্রতবেগে শিশুটিকে সরিয়ে দিয়ে গাড়িটির লক ভেঙ্গে নিয়ে যায়। পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার সংলগ্ন ইউটার্নে ঘুরানোর সময় আটককৃত ওই চোর পড়ে গেলে সঙ্গীয় দুইজন চোর তাকে রেখেই পালিয়ে যায়। দক্ষিণ ধনুয়া গ্রাম থেকে চুরি করলেও তাকে ধাওয়া করে আবদার থেকে ওশিন স্পিনিং মিলের সামনে থেকে মোটরসাইকেলসহ জনতা চোরকে আটক করে।

শরীপুর থানার এসআই আশিষ কুমার জানিয়েছেন, আটককৃত চোর চুরির বিষয়টি স্বীকার করেছে। তার সাথে আরও দুইজন ছিল। একজনের নাম বলছে তানভীর। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD