শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

গাইবান্ধায় অটোভ্যানসহ চোর সিন্ডিকেটের ২ সদস্য আটক

আশরাফুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০

গাইবান্ধায় ব্যাটারী চালিত অটোভ্যান চোর সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সেইসাথে চুরি যাওয়া অটোবাইকটি ব্যাটারীসহ উদ্ধার করেছে।

সদর থানা সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি সন্ধ্যা ৭ টার দিকে গাইবান্ধা সদর এলাকা থেকে একটি অটোভ্যান চুরি হয়ে যায়। অটোভ্যানের মালিকের অভিযোগের ভিত্তিতে এস আই নওশাদের নেতৃত্বে শুরু হয় অটোভ্যান উদ্ধার কার্যক্রম। এরই ধারাবাহিকতায় আজ ৫ ফেব্রয়ারী বুধবার অটোভ্যান চোর নজরুল ইসলাম ও শফিকুল ইসলামকে আটক করে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সাদুল্যাপুর এলাকা থেকে চুরি যাওয়া অটোভ্যানের ব্যাটারিসহ অটোভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার এখবর নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত অটোবাইক চোর নজরুল ইসলাম (৩৫) গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বড় জামালপুর গ্রামের মৃত কান্দুরা মিয়ার ছেলে। অপর আসামি শফিকুল ইসলাম (৩৪) শহরের সরকার পাড়ার সেলিম মিয়ার ছেলে। তারা অটোবাইক চুরি’র সাথে দীর্ঘদিন থেকে জড়িত। এই চক্রটি অটো চুরির পূর্বে অটো চালককে কৌশলে খাবারের মধ্যে চেতনানাশক ঔষধ মিশিয়ে অজ্ঞান করে। এরপর তারা অটোভ্যান বা রিক্সা নিয়ে দ্রুত ঘটনাস্থল হতে সটকে পড়ে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD