শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

গাজীপুরে ১৪৪ ধারা ভঙ্গ : জমি জবর দখল করে নিলো ‘নারীনেত্রীরা’

হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
ফেরদৌসি আক্তার

গাজীপুরে নারীনেত্রী নামধারী একদল মহিলা ও তাদের সাঙ্গপাঙ্গরা ১৪৪ ধারা ভঙ্গ করে এক কৃষকের ২ বিঘা জমি জবর দখল করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । জয়দেবপুর থানা পুলিশ জবর দখলকারীদেরকে সহযোগিতা করে বলে ভুক্তভোগী গাজীপুর সদর উপজেলার পুর্ব ডগরী গ্রামের কৃষক নাজিম উদ্দিন পুলিশ সুপার বরাবর শনিবার দুপুরে অভিযোগ করেন ।

আজ শনিবার সকালে ওই জবর দখলের ঘটনা ঘটে ।আদালতের দেয়া ১৪৪ ধারা জারির আদেশ পেয়েও জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়নি বলে নাজিম উদ্দিন অভিযোগ করেন ।

তিনি এ প্রতিনিধিকে জানান,নারীনেত্রী পরিচয়ধারী সদরের পুর্ব ডগরী গ্রামের ফেরদৌসি আক্তার একটি জাল ও বিতর্কিত দলিল দেখিয়ে ওই জমি জবর দখলের হুমকি দিয়ে আসছিলো । ডগরী মৌজার আর এস ৪৯৭ খতিয়ানের ৭২৪৩ ও ৭২৪২ নং দাগের তার দখলীয় দুই বিঘা জমিতে ফেরদৌসি আক্তারসহ তার সমর্থকেরা ভীতি দেখিয়ে লোকজন নিয়ে ঘর নির্মান ও চারা রোপন করার চেষ্টা চালায় । ওই জমিতেই নাজিম উদ্দিনের বাড়ি ও সৃজিত সবজি বাগান ।

নাজিম উদ্দিনের ছেলে সাইদুর জানান, জবর দখলকারিরা দা লাঠি নিয়ে স্থানীয এক মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে ও নিজেকে নারীনেত্রী পরিচয় দিয়ে জবর দখল চালায় । জয়দেবপুর থানা পুলিশকে জানিয়েও কোন ফায়দা হচ্ছেনা ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলামকে মোবাইলে ফোন দিলে তারা রিসিভ করেননি বলে অভিযোগে জানান ভুক্তভোগী নাািজমের ছেলে সাইদুর ।

নাজিম উদ্দিন আরো জানান, জবর দখলকারিরা আদালতের পিটিশন মামলা ৭৮৬/২০১৯ অমান্য করে ওই জমি জবর দখল করে । এর আগে থানায় জিডি (নং ২৬০) করেও ফায়দা হচ্ছেনা।

এ ব্যাপারে ভুক্তভোগী ওই পরিবার পুলিশ সুপারের হস্তক্ষেপ চান বলে এ প্রতিরিধিকে জানান ।

ফোনে এ ঘটনায় জানতে চাইলে ফেরদৈসি আক্তার এ প্রতিনিধিকে এড়িয়ে যান, কোন বক্তব্য দেননি ।

এলাকার লোকজন জানান, ওই নারী নেত্রী এলাকায় ঝুট ব্যবসা, চাদাবাজিসহ নানা অনৈতিক কাজে জড়িত। তাকে আইনের আওতায় আনা জরুরী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD