শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

গাজিপুরে অসহায় পরিবারের বসত ভিটা ও কবরস্থান দখলের অভিযোগ

হাবিবুর রহমান,গাজিপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

গাজীপুরে শিল্পপতি নুরে আলম ও সাঙ্গপাঙ্গরা এক অসহায় পরিবারের বসতভিটা ও পারিবারিক কবরস্থান জবর দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে । জয়দেবপুর থানা পুলিশ জবর দখলকারীদেরকে সহযোগিতা করে বলে ভুক্তভোগী গাজীপুর সদর উপজেলার পুর্ব ডগরী গ্রামের আতাবর হোসেন পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন ।

বিষয়টির সুরাহা না পেয়ে বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) গাজীপুরে সাংবাদিকদের নিকট আতাবর হোসেন আক্ষেপ করে কান্নায় ভেঙে পড়েন ।
অভিযোগে তিনি উল্লেখ করেন , শিল্পপতি নুরে আলম একটি জাল ও বিতর্কিত দলিল(নং ১৬১১) দেখিয়ে ওই জমি জবর দখলের হুমকি দিয়ে আসছিলো । ডগরী মৌজার আর এস ৭০৬ খতিয়ানের ৭১৬৮ নং দাগে অবস্থিত ওই জমিতে বাশঝাড় বিদ্যমান বলে তিনি জানান । ওই জমিতেই আতাবরের বসতবাড়ি এবং তার পিতা আকাল উদ্দিন ও কন্যা আক্তারা বেগমের কবর।

আতাবর এ প্রতিনিধিকে জানান, জবরদখলকারিরা তাকে মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দিচ্ছে। জয়দেবপুর থানা পুলিশকে জানিয়েও কোন ফায়দা হচ্ছেনা ।

এদিকে আতাবরের মা বয়োবৃদ্ধা হালিমন নেছা তার স্বামীর কবরস্থান জবরদখল হওয়ার এলাকায় বিলাপ করছে ।

তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার এস আই আলমগীর হোসেন এ ব্যাপারে কোন বক্তব্য দেননি ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD