শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

পলাশবাড়ীতে অপহৃত যুবক উদ্ধার : আটক ৩

আশরাফুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

অপহরণে ৫ ঘন্টার মধ্যে অপহৃত যুবক উদ্ধার ও তিন অপহরণকারী গ্রেফতার। গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে গতকাল রাত অপহরণের পর আজ ২৯ জানুয়ারী রাত্রি আনুমানিক তিন ঘটিকায় অপহৃত সজিব মিয়া নামে এক যুবক কে উদ্ধার ও হাতে নাতে তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা অপহরণকারীরা হলো পলাশবাড়ী পৌর এলাকার গৃধারীপুর গ্রামে ডাঃ মতিয়ার রহমানের ছেলে ১। মুশফিকুর রহমান স্বজল (২৬), পশ্চিম গয়ালপাড়ার জাহিদুল ইসলামের ছেলে ২। হারুনার রশিদ সৌরভ (২৬), উদয়সাগর গ্রামের শামসুজ্জামানের ছেলে ৩। রুবেল মিয়া অপহৃত যুবকসহ হাতে নাতে পুলিশের হাতে গ্রেফতার হন।

অপহৃত যুবক সজিব মিয়া (২৫) সাদুল্যাপুর উপজেলার চকনদী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। অপহৃত যুবকের পরিবার সূত্রে জানা যায়, গতকাল ২৮ জানুয়ারী রাত আনুমানিক ৯ টা হতে ১০ টার মধ্যে কালীবাড়ী বাজারে সজিবের মামার ব্যবসায়ি প্রতিষ্ঠান হতে কৌশলে ডেকে নিয়ে যায় তিন অপহরণকারী। নির্জনস্থানে নিয়ে অপহৃত সজিব কে মারধর করে এরপর সজিবের মোবাইল হতে পরিবারের কাছে নগদ ১০ হাজার টাকা দাবী করে এবং টাকা না দিলে সজিব কে হত্যার হুমকি দিতে থাকে তিন অপহরণকারী টিমটি। অপহৃত সজিবের পরিবার কোন উপায় অন্তর না পেয়ে পলাশবাড়ী থানা পুলিশের অফিসার তদন্ত মতিয়ার রহমানের নিকট এসে ঘটনাটি খুলে বলে। পরে থানা পুলিশের চৌকস পুলিশ অফিসার মতিয়ার রহমানের বিচক্ষনতার সহিত অভযান পরিচালনায় অপহরণকারীদের বিকাশে ৫ হাজার টাকা প্রেরণ করে। এই টাকা বিকাশের দোকানে ক্যাশ আউট করার পর থানা পুলিশের জোড়ালো অভিযান শুরু হয়।

ওসি তদন্ত মতিয়ার রহমানের নেতৃত্বে থানার এস আই তয়ন,সঞ্জয়,হাসিব,রাজ্জাক সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে গৃধারীপুর গ্রাম হতে অপহৃত যুবক ও তিন অপহরণকারীকে হাতে নাতে গ্রেফতার করে।

এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। এ মামলায় তাদের আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD