শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

লিসবনে দু’গ্রুপের সংঘর্ষের খরব নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে

মো. রাসেল আহম্মেদ, লিসবন পর্তুগাল :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

পর্তুগালের রাজধানী লিসবনে সিলেটের দুই প্রবীণ ব্যবসায়ীর মধ্যে ব্যক্তিগত ও আঞ্চলিক বিরোধের জের ধরে গত শনিবার রাতে সংগঠিত সংঘর্ষ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে যা সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।

দীর্ঘ কয়েক মাস ধরে চলমান ব্যক্তিগত সমস্যা কথা-কাটাকাটি, হাতাহাতি থেকে শুরু করে সর্বশেষ গত শনিবার রাতে রক্তক্ষয়ী সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়ে লিসবনের বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন আছেন। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে।

চলমান এই সমস্যাকে অনেকেই ব্যক্তিগত সার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেষ্টা করছেন। স্থানীয় কোন কোন মিডিয়ায় বাংলাদেশীদের কাজ থেকে তথ্য সংগ্রহ করে ঘটনার কারণ রাজনৈতিক ও ধর্মীয় হিসেবে প্রকাশ করছেন যা একেবারে ভিত্তিহীন। রক্তক্ষয়ী এই সংঘর্ষ একান্ত ব্যক্তিগত বলে অভিমত দিয়েছেন প্রত্যক্ষদর্শী ও লিসবনে অবস্থান রত বাংলাদেশীরা।

এই ঘটনাকে লিসবনে বসবাসরত বাংলাদেশীদের জন্য একটা অসণী সংকেত হিসেবে দেখছেন পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির মানুষজন। এবং যদি ধর্মীয় কারনে এই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে বলে স্থানীয় প্রশাসনে প্রমাণিত হয় তাহলে লিসবনে মুসলিম বাংলাদেশীরা স্বাধীন ভাবে ধর্মীয় কার্যক্রম পালনে বাধাগ্রস্থ হবেন বলে অনেকে মনে করছেন সাধারণ বাংলাদেশীরা।

লিসবনের বাংলাদেশ কমিউনিটির প্রবীণ ব্যক্তি, পর্তুগাল মুল ধারার রাজনৈতিক ব্যক্তিত্ব ও লিসবন সিটি কাউন্সিলর জনাব রানা তাসলিম উদ্দিন সবাইকে নিজ নিজ জায়গা থেকে সজাগ থাকার ও প্রতিবাদ করতে আহবান করেছেন। তিনি আরো উল্লেখ করেন, কোন অবস্থাতেই এই ব্যক্তিগত সমস্যাকে রাজনৈতিক বা ধর্মীয় ঘটনা হিসাবে প্রমান করতে সুযোগ যেন না দেয়া হয়।

গতকাল থেকে যে গুজব উঠেছে আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। ঐ ব্যক্তি এখনো চিকিত্সাধীন অবস্থায় আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বাংলাদেশ দূতাবাস লিসবন কর্তৃক এই বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরে বিস্তারিত জানিয়েছেন বলে অবহিত করেছেন এবং পুলিশ প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

এই ঘটনার পর থেকে লিসবনে বসবাসরত সকল বাংলাদেশী ব্যবসায়ীরা উদ্বিগ্ন ও দুঃচিন্তার মধ্যে আছেন। সংঘাতের ফলে পর্তুগাল সরকার ও স্থানীয় মানুষজনের কাছে বাংলাদেশ কমিউনিটির সুনাম প্রশ্নবিদ্ধ হবে বলে মত দিয়েছেন অনেকে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD