শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

যশোরের স্বর্ণের বার ও প্রাইভেটকারসহ আটক ৩

আরিফুজ্জামান আরিফ,বেনাপোল(যশোর)প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

যশোরের নতুন হাট এলাকা হতে ১০.৯৩৫ কেজি ওজনের ৯৪ টি স্বর্ণের বার উদ্ধারসহ জাহিদুল ইসলাম (৩৮), ইয়াকুব আলী (২৮) ও দেলোয়ার হোসেন (২৩) নামে তিন চোরাচালানীকে একটি প্রাইভেটকার সহ আটক করেছেন ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার ভোরে (২০ জানুয়ারি) যশোরের নতুন হাট ইটভাটা সংলগ্ন পাকা রাস্তার উপর হতে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো গ-৪৩-৪২২৯) তল্লাশী করে এ স্বর্ণের চালানসহ তাদেরকে আটক করা হয়। আটককৃত স্বর্ণ চোরাচালানী জাহিদুল ইসলাম শার্শা থানার দূর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে, ইয়াকুব আলী আমলায় গ্রামের আনারুল ইসলামের ছেলে এবং দেলোয়ার হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার নলচক গ্রামের মনির হোসেনের ছেলে।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চোরাচালান ও স্বর্ণ আটকে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে।
যার ফলশ্রুতিতে ২০ জানুয়ারি সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে যশোরের নতুন হাট ইটভাটা সংলগ্ন পাকা রাস্তার উপর হতে রাত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো গ-৪৩-৪২২৯) তল্লাশী করে ১০.৯৩৫ কেজি স্বর্ণ (৯৪ টি বার) এবং ০৩ জন আসামী আটক করা হয়।

আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ৬,৬০,০০,০০০/- (ছয় কোটি ষাট লক্ষ) টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বারসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি আরো জানান, আটককৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত স্বর্ণেরবারগুলি শ্যামলী, ঢাকা হতে সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল নিয়ে যাচ্ছিল।

এছাড়াও প্রাইভেটকারের মালিক ইমান আলী, গ্রাম- পুটখালী, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এর বলে জানায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD