শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

খেলা নিয়ে শিশু ছেলের সঙ্গে প্রতিবেশীর ঝগড়া, প্রাণ গেল বাবার

মশিউর রহমান কাউসার,গৌরীপুর(ময়মনসিংহ)প্রতিনিধি:
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

ময়মনসিংহের গৌরীপুরে খেলাধূলাকে কেন্দ্র করে শিশু ছেলের সাথে প্রতিবেশীর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত আরিফুল ইসলাম হীরা (৩৫) নামে এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (১৯ জানুয়ারী) ভোর ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। নিহত হীরা গৌরীপুর পৌরসভার পশ্চিম দাপুনিয়া এলাকার মৃত আবু তালেবের ছেলে। হীরার ছোট ভাই আশিকুল ইসলাম মানিক (২৮) জানান, ১২ জানুয়ারী তার বড় ভাইয়ের ছেলে জিহান (৮) কে প্রতিবেশী লাল মিয়ার (৪০) ছেলে পিয়েল (১৩) খেলাধূলা করার সময় মারধর করে। এ নিয়ে ওই দিন সন্ধ্যায় লাল মিয়ার সাথে হীরার তুমুল বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে রাত ১১ টার দিকে বাড়ি ফেরার পথে লাল মিয়ার নেতৃত্বে ৬ জন রামদা দিয়ে হীরার উপর অতর্কিতে হামলা চালিয়ে তাকে মারাত্মক রক্তাক্ত জখম করেন। এসময় তাকেও (মানিক) রক্তাক্ত জখম করা হয়। তিনি আরো বলেন, আহত হীরা ও তাকে ওইদিন রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় হীরার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে সেখান থেকে তাকে একটি প্রাইভেট হাসপাতালে আইসিওতে রাখা হয়। রবিবার ভোর ৪টার দিকে সেই হাসপাতালে মারা যান হীরা। স্থানীয় লোকজন জানান, ঘটনার পর থেকে হামলাকারী প্রতিপক্ষের লোকজন পলাতক রয়েছেন। এদিকে ঘটনার খবর পেয়ে রবিবার সকাল সাড়ে ১০ টায় হীরার বাড়িতে ছুটে যান গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ১২ জানুয়ারী সংঘর্ষের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে ছিলেন। এরপর থানায় কেউ এ ঘটনায় অভিযোগ দায়ের করেননি। তিনি আরো বলেন, এ হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD