শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

মৌলভীবাজারে স্ত্রী-শাশুড়িসহ চারজনকে হত্যা করে ঘাতকের আত্মহত্যা

কুলাউড়া প্রতিনিধি:
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

লেখা উপজেলার পাল্লাতল চা বাগানে ৪ জনকে কুপিয়ে হত্যা করে ঘাতক নীজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫ জনের মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

(১৯ জানুয়ারী) রোববার ভোরের দিকে নির্মল নামে ওই ব্যক্তি প্রথমে তাঁর স্ত্রীকে দা দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে। এরপর শাশুড়িকে, পরে দুই প্রতিবেশীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। চারজনের মৃত্যু নিশ্চিত হয়ে খুনি নিজে বসতঘরের চালের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পুলিশ ও স্থানীয়রা সূএে জানা যায় , বড়লেখা উপজেলার পাল্লাতল চা বাগানের শ্রমিক নির্মল মাদকাসক্ত থাকায় পরিবারে দীর্ঘ দিনথেকে ঝগড়া চলছিলো।পারিবারিক কলহের জের ধরে নির্মল নামে ওই ব্যাক্তি প্রথমে তার স্ত্রী ডলি, শাশুড়ি লক্ষ্মীও প্রতিবেশী বসন্ত ও বসন্তের মেয়ে শিউলিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এরা সবাই পাল্লাতল চা বাগানের শ্রমিক।পাল্লাতল চা বাগানের ব্যাবস্থাপক এবি এম মাহবুবুর ররহমান মানবকন্ঠকে জানান,রোববার ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটতে পারে।

বড়লেখা থানার উপপরিদর্শক (এএসআই) রোকসানা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন অভিযুক্ত খুনি নির্মল মাদকাসক্ত ছিলেন।চা বাগানের এক প্রতিবেশী শ্রমিক জানায়, রোববার ভোর রাতের দিকে নির্মল ও ডলির মধ্যে উচ্চস্বরে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ডলিকে মারধর শুরু করে নির্মল ডলি ভয়ে দৌড়ে অন্য ঘরে বাবা মায়ের কাছে চলে যায়। তখন নির্মল ধারালো অস্ত্র দিয়ে ডলিকে কোপাতে থাকে। মেয়েকে রক্ষা করতে শাশুড়ি ছুটে আসলে তাঁকেও কোপায় নির্মল। এরপর বসন্ত ও শিউলি সেখানে আসলে দুজনকে এলোপাতাড়ি কোপাতে থাকে নির্মল। পরে চারজনের মৃত্যু নিশ্চিত হয়ে নির্মল নিজে বসতঘরের চালের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। জানাযায়,নির্মলের বাড়ি এই এলাকায় নয়। বছর খানিক আগে ডলির সঙ্গে তার বিয়ে হয়। তারপর থেকে সে শ্বশুর বাড়িতেই বসবাস করতো।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মৌলভীবাজার পুলিশ সুপার মো. ফারুক আহমেদ ও কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর ও বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক।

বড়লেখা থানার ওসি বলেন,দূর্গম এলাকা থাকায় পুলিশ ঘটনাস্থলে পৌছাতে দেরি হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD