শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

হাইকোর্টে তিন মামলায় জামিন চাইলেন খালেদা জিয়া

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২০ মে, ২০১৮

জার্মান-বাংলা রিপোর্ট: গাড়ি পুড়িয়ে নাশকতা সৃষ্টি ও হত্যার দায়ে কুমিল্লার চৌদ্দগ্রামে দায়ের করা পৃথক দুই মামলা এবং মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা আরও একটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা।
কুমিল্লায় দায়ের করা দুই মামলার জন্য ব্যারিস্টার এএম মাহবুবুব উদ্দিন খোকন ও কায়সার কামাল এবং নড়াইলে দায়ের করা মামলায় জামিন চেয়ে আবেদন করেছেন অ্যাডভোকেট মাসুদ রানা। রোববার আদালতের অনুমতি নিয়ে পৃথক এ তিন মামলায় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করা হয়।
ব্যারিস্টার একেএম এহমানুর রহমান জানান, চলতি সপ্তাহে হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদন তিনটি শুনানির জন্য কার্যতালিকায় আসতে পারে।
খালেদা জিয়ার আইনজীবী এম বদরুদ্দোজা বাদল সাংবাদিকদের বলেন, ২০১৫ সালের ২ মার্চ ভ্যানগাড়ি পুড়িয়ে নাশকতা সৃষ্টি করার অভিযোগে পরের দিন ৩ মার্চ মামলা হয়। অন্যদিকে ২৫ জানুয়ারি বাসে আগুন দিয়ে সাতজনকে পুড়িয়ে হত্যার অভিযোগে অপর মামলাটি করা হয়।
এসব মামলায় প্রথমে ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন আবেদন করা হয়। সেখানে জামিন খারিজ হওয়ার পর কুমিল্লার জেলা জজ কোর্টে জামিন চেয়ে করা আবেদনের ওপর শুনানি নিয়ে আগামী ৭ জুন পরবর্তি তারিখ ঠিক করেন। এর মধ্যে খালেদা জিয়ার এ জামিন আবেদন শুনানি আরও এগিয়ে আনতে আবেদন করা হয়। ওই আবেদন নিষ্পত্তি না হওয়ায় জামিন চেয়ে হাইকোর্টের অনুমিত নিয়ে দুটি আবেদন দাখিল করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD