শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

‘প্রশাসনকে ব্যবহার করলে দাঁতভাঙা জবাব’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে নির্বাচনী প্রচারে অংশ নেন।প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনের ফলাফল নির্ধারণের চেষ্টা করা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। এ কথা বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির এই প্রার্থী তিনি বলেন, ‘গত ১৩ বছর ধরে আমরা দেখেছি সরকার কী করতে পারে। তাদের কোনো জনসমর্থন নেই। তাদের পাশে ভোটাররা নেই।’

আজ শনিবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে থেকে গণসংযোগ শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক।

বিএনপির বৈদেশিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক বলেন, ‘নির্বাচনে ইশরাক হোসেন কেউ না, এই নির্বাচন আমাদের মুক্তির লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এটা দলের লড়াই। আমাদের নেত্রীকে জেল থেকে বের করার লড়াই।’

দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে এই মেয়র প্রার্থী বলেন, ‘আপনারা যদি দেশে শান্তি ফিরে পেতে চান, ভোটাধিকার ফিরে পেতে চান, গণতন্ত্রকে রক্ষা করতে চান, আজকে যে দুর্নীতির মহোৎসব হচ্ছে, এসব বন্ধ করতে চান, আমাদের জোরালোভাবে মাঠে থাকতে হবে। আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের পাশে থাকব। আমরা পুলিশকে ভয় পাই না। আমরা মুক্তিযোদ্ধার জাতি।’

আজকের গণসংযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ডিসিসি নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডিসিসি নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD