শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

নোয়াখালী সুবর্ণচরে ব্যবসায়ীর বাড়ীতে দুধর্ষ চুরি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

জার্মান-বাংলা অনলাইন: নোয়াখালী সুবর্ণচরে ব্যবসায়ীর বাড়ীতে দুধর্ষ চুরির ঘটনা ঘটছে, ঘটনাটি ঘটে ৩০ ডিসেম্বর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের পশ্চিম চরজুবিলী গ্রামের হারিছ চৌধুরী বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী সুবর্ণ মেডিসিন সেন্টার স্বত্বাধিকারী হাজী নুরুল আমিনের বাড়ীতে।

চোরের দল পরিবারের সদস্যদের ক্লোরোপাম (চেতনা নাশক ঔষধ) ব্যবহার করে অচেতন করে পেলে। পরে তারা ঘরের আলমারি, শোকেস এবং ভল্ট ভেঙ্গে ১৫ ভরি স্বর্ণ, নগদ ৯০ হাজার টাকা, ৬ টি স্মার্ট ফোনসহ ব্যবহারিত নানা আসবাব পত্র নিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, চর জব্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) নিজাম উদ্দিন, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগ আহবায়ক আমির খসরু মাহমুদ, মানবাধিকার কর্মি নাজমুল হাসান জুয়েলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ।

ভুক্তভোগী হাজি নুরুল আমিন ও তার ছেলে রাফি বলেন,“৩০ ডিসেম্বর সোমবার রাত আনুমানিক ৩ টার সময় একদল চোর নারিকেল গাছ বেয়ে ছাদের উপর থেকে ঘরে প্রবেশ করে, প্রতিটি রুমের দরজা খোলা থাকায় চোরেরা সবাইকে অচেতন করে স্বর্ণ, নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়”
নুরুল আমিন বলেন, “সুবর্ণচর উপজেলার ভূঁইয়ার হাটের নিজাম নামের এক ব্যক্তির সাথে তার জায়গা জমি সংক্রান্ত বিরোধ রয়েছে, আমার ধারনা তিনি ভাড়াটিয়া লোক দিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন।

চুরির সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, এব্যাপারে থানায় এখনো কেউ লিখত অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

এদিকে চুরির ঘটনায় আতংকে রয়েছেন এলাকাবাসী, এলাবাসী জানান, চুরি রোধে পুলিশের পেট্রোল ডিউটি বাড়ানো উচিত এবং এ বিষয়ে সবাইকে আরো সতর্ক হওয়া প্রয়োজন।
এব্যাপারে একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান, ভুক্তভোগি হাজী নুরুল আমিন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD