শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

সিরাজগঞ্জে ছিনতাইয়ের সরঞ্জামসহ আটক সাত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ছিনতায়ের সরঞ্জামসহ সাত ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। শনিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২ সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খলিলুর রহমান নিশ্চিত করেছেন।

আটককৃরা হলেন- উল্লাপাড়া উপজেলার চর সাতবাড়ীয়া গ্রামের মৃত কোবাদ হোসেনের দুই ছেলে আলম সরদার (৪৭) ও রফিকুল ইসলাম (৪৯) একই উপজেলার ঘোষগাঁতী পালপাড়া এলাকার মংলা চন্দ্র ভৌমিকের ছেলে উজ্জল চন্দ্র ভৌমিক (৩৮), বোয়ালিয়া কামারখালি এলাকার আব্দুল বয়েতের ছেলে সেলিম হোসেন (২৮), বেতকান্দি দক্ষিণপাড়া গ্রামের মৃত সুরত আলীর ছেলে আবুল কালাম আজাদ (৩৫), সলঙ্গা থানার চরিয়া শিকার উত্তরপাড়া এলাকার আব্দুল হাদী তালুকদারের ছেলে আদিলউজ্জামান (৩২) ও তার ভাই আজিজুর রহমান শান্ত (২১)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, হাটিকুমরুল এলাকায় মহাসড়কে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল একদল ছিনতাইকারী। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি চাকু, দুইটি কাটার, দুইটি প্লাস, দুইটি স্ক্রু ড্রাইভার, একটি টেস্টার, ২৫ গ্রাম গাঁজা ও ছয় পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD