শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

পলাশবাড়ীতে রাস্তার দু’ধারে শত শত গাছ কর্তন,প্রশাসন নিরব

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

আশরাফুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ৪ ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরনব্বী ও শাহ আলমের ইঙ্গিতে হাসনেরপাড়া ও মুরালিপুর গ্রামের ইউপি রাস্তা হতে স্থানীয়রা শত শত গাছ কর্তন করে সাবার করেছে। ইউনিয়নটির বিভিন্ন সড়কে দিনে রাতে গাছ কর্তন করা হলে কোন প্রকার আইনগত ব্যবস্থা গ্রহন না করায় গাছ নিধন কার্যক্রম আরো বেড়েই চলছে। অবৈধভাবে গাছ কর্তনে কোন প্রকার ব্যবস্থা গ্রহনে নিরব ভুমিকা পালন করছে উপজেলা প্রশাসন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গাইবান্ধা পলাশবাড়ী সড়ক হতে মাঠেরহাট হাসানেরপাড়া ও মুরালীপুর ইউপি রাস্তার প্রায় ৩ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করেছেন স্থানীয়রা। এসব গাছ কেটে নেওয়ার জন্য স্থানীয়দের উসকানী দিয়েছে অত্র ওয়ার্ড দুটি ইউপি সদস্য নুরনব্বী ও শাহআলম ।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান ফজলুল হক জানান,ওয়ার্ড দুটি ইউপি সদস্যদের ইঙ্গিতে স্থানীয়রা গাছ গুলো হরিলুট করেছে। এ ঘটনার বিষয় উপজেলা নির্বাহী অফিসার কে ও থানা পুলিশকে একাধিকবার অবগত করা হয়েছে। থানা পুলিশ সরেজমিনে এসে দেখে কিছু গাছ জব্দ করেন। গাছ কর্তনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন ইউনিয়নের প্রায় ৫ টি রাস্তার গাছ কর্তনের বিষয়ে ৬ মাস আগে হতে উপজেলা প্রশাসনের অনুমতি চাওয়া হলে আজ পর্যন্ত কোন প্রকান ব্যবস্থা গ্রহন করেনি উপজেলা প্রশাসন।এসব গাছ কর্তনের বিষয়ে কোন প্রকার আইনগত ব্যবস্থা না নেওয়া হতাশ প্রকাশ করেন তিনি।
অভিযুক্ত ইউপি সদস্য নুরনব্বী ও শাহআলম জানান,নিজের ওয়ার্ডে হলেও গাছ কর্তনের বিষয় তারা কিছুই জানেন না উল্টো তারা ইউপি চেয়ারম্যান কে দোষারোপ করেন।

উল্লেখ্য,উপজেলার জেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিনিয়ত অবৈধ ভাবে গাছ কর্তন করে সড়ক গুলো হতে গাছ শূন্য হয়ে পড়লেও আজ পর্যন্ত কোথাও কোন আইনগত ব্যবস্থা গ্রহন না করার সম্ভব হয়নি। এসব গাছ উধাও হলেও কেন প্রশাসনের নিরব ভুমিকা তা কারো বোধগম্য নয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD