শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

পলাশবাড়ীতে খাসজমি ও নদীর পাড় কেটে নিয়ে যাচ্ছে অবাধে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের কেশবপুর ও গণেশপুর মৌজা, দিগলকান্দি মৌজা সহ বেশ কয়েকটি স্থান হতে মাটি আইন লঙ্ঘন করে ইটভাটা গুলোতে মাটি বিক্রি করছে একটি স্থানীয় চক্র। এ চক্রটি দীর্ঘদিন হতে ইউনিয়নটি পূর্বঅংশে করতোয়া নদীর এ নালা নদীটির আশ পাশে আবাদী জমি, খাস জমি ও নদী খননের পর নদী পাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে এ চক্রের লোকজন। আরো জানা যায় অত্র ইউনিয়নের ইটভাটা গুলোসহ উপজেলার বিভিন্ন ইটভাটায় মাটি গুলো বিক্রি করেন চক্রটি।

এ চক্রের এসব অপকর্মের বিরুদ্ধে স্থানীয় সচেতন মানুষ ও জরপ্রতিনিধিগণ অত্র ইউনিয়নের ভূমি কর্মকর্তাকে একাধিক জানিয়ে কোন লাভ হয়নি। বরং অভিযোগকারীদের অত্র এলাকা ম্যাপ সংগ্রহের কথা জানান এই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

এদিকে বাঁধ কর্তন করে মাটি নিয়ে যাওয়া রাস্তা হিসাবে ব্যবহার করে বাঁধটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পর এ বিষয়ে স্থানীয় ইউপি সদস পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বলার পরেও তারা নিরব থেকেছেন। বরং তারা অভিযোগকারীদের অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার পরামর্শ প্রদান করেই দায়িত্ব শেষ করেছেন।

এ ইউনিয়নের গণেশপুর মৌজার এ খাস জমি হতে ও অত্র এলাকার নদী পার হতে মাটি বিক্রিকারী চক্রের সদস্যরা হলেন গণেশপুর গ্রামের তারা ডাক্তারের ছেলে ১। মিল্লাত,মৃত বেলাল সরদারের ছেলে ২। মিলন, খোদ্দটেংড়ার ভোলা শেখ এর ছেলে ৩। লাবলু। দিঘলকান্দি গ্রামের দুলা চেয়ারম্যানের ছেলে সাইনসহ স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলামগং।

উপজেলার এই ইউনিয়নটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যেমন ঝুঁকিতে পরেছে তেমনি আবাদি জমি গুলো হতে মাটি কাটার ফলে অন্যান্য আবাদি জমি গুলো উচু নিচু হয়ে পড়েছে। এমন অবস্থা কোথাও ৩ হতে ৪ ফিট উচু আবার কোথাও নিচু। আবাদি জমি গুলো হতে মাটি কেটে ভূমির আর্দ্রতা হারিয়ে যাচ্ছে।

এই ইউনিয়নটির দিগলকান্দি,কেশবপুর ও গণেশপুরে ব্যাপক হারে মাটি আইন অমান্য করে মাটি ও বাঁধ কাটার পরেও চক্রটির বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন না করার ব্যাপক হতাশায় ভুগছেন সচেতন মানুষ। তারা জেলার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD