পাবনার জেলার আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের আলহাজ্ব মোজাহার আলী শেখ (মোজাই) এর ছোট ছেলে মামুনকে জমিজমা সংক্রান্তের জেরে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা ।
আতাইকুলা থানা ও বাদীর এজাহার সূত্রে জানা যায় গত ২০/১২/১৯ইং তারিখ সকাল ১০ ঘটিকার সময় আতাইকুলা বাজারের অপরূপা স্টুডিওর সামনে আলহাজ্ব মোজাহার আলী শেখ (মোজাই) এর সাথে মোঃ নজরুল ইসলাম ও আলমাস সরদারের জমিজমার বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে আলমাস সরদার আলহাজ্ব মোজাহার আলী শেখ কে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে চলে যায়।
ঘটনার দিন আনুমানিক রাত ১১.৩০ মিনিটের দিকে মোজাহার আলী শেখের ছোট ছেলে মোঃ মামুন শেখ ব্যক্তিগত কাজে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে বাহির হয়ে, আতাইকুলা বাজারের তাদের মার্কেটের সাদ্দামের দোকানের সামনে আসলে পুর্ব শত্ররুতার জের ধরে নজরুল ইসলাম ও আলমাস সরদারের পরিকল্পনায় পুর্ব থেকেই ওঁৎ পেতে থাকা ১০/১২ জন লোক মামুনকে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার মাথাসহ বিভিন্ন জায়গায় কুপাতে থাকে। মামুনের চিৎকারে লোকজন ছূটে আসলে তারা তাকে কুপিয়ে যখম করে চলে যায়। পরে স্থানীয়দের সহয়তায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়ছে।
এ বিষয়ে আতাইকুলা থানায় আলহাজ্ব মোজাহার আলী শেখ বাদী হয়ে ১০জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন । আসামিরা হলেন ১। নজরুল ইসলাম ২।আলমাস সর্দার ৩।জিপু সর্দার ৪।রেজাওন সরদার ৫।রাহাত সদ্দার ৬।রকিব সরদার ৭।রাজন সর্দার ৮।রানা ৯। শান্ত ১০।রফিকুল ইসলাম ।
এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন একটা অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।