শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

গাইবান্ধায় আধা মণ গাজাসহ আটক ৩

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯

আশরাফুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ী বাজিত নগর থেকে আধা মণ গাজা ও গাজা বহনকারী একটি প্রাইভেট কারসহ ৩ মদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সাঘাটা উপজেলার জুমারবাড়ী – সোনাতলা পাকা সড়কের বাজিত নগর এলাকা থেকে তাদের আটক করা হয় ।
আটককৃতরা হলেন, সাঘাটা থানার মামুদপুর গ্রামের নজির হোসেন বেপারির ছেলে মঞ্জুরুল ইসলাম (৫০) , বগুড়া জেলার ধুনট থানার শিয়ালী গ্রামের জহুরুল ইসলামের ছেলে কপিল উদ্দিন (২৮) ও একই জেলার শাহজাদপুর উপজেলার বেতগাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে সিজু মিয়া (২৯)।

সাঘাটা থানার এসআই শাহাদত হোসেন সাংবাদিকদের জানান, বগুড়া জেলার সোনাতলা হয়ে সাঘাটার জুমারবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাদক সেল করে একটি চক্রো । দীর্ঘ দিন থেকে তারা পুলিশের চোখ ফাকি দিয়ে এই কাজ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা উপজেলার জুমারবাড়ী – সোনাতলা পাকা সড়কের বাজিত নগর এলাকা অভিযান চালিয়ে গাজা বহন কারী একটি প্রাইভেট কার ( ঢাকা মেট্রো :ক ০৩- ৭২৩২) সহ তাদের আটক করা হয় । এসময় তাদের সাথে সুজন ওরফে বেজী পালিয়ে যায় । আটককৃতরা দীর্ঘ দিন থেকে সিএনজি অটো রিক্সা ও প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন ভাড়া নিয়ে মাদকের ব্যবসা করে আসছে ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD