শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

পলাশবাড়ীতে সরকারিভাবে ধানক্রয়ে ধুম্রজাল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

আশরাফুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় চলতি আমন মৌসুমে ২৬ টাকা দর কেজিতে সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষমাত্রা ১৫শত ১২ টন । গত ২০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ধান ক্রয়ের উদ্বোধন করা হলেও এখন পর্যন্ত এ কার্যক্রম শুরু হয়নি। সরকারিভাবে এ উপজেলায় ধানক্রয়ে চলছে ধীরগতি তৈরি হয়েছে ধুম্রজাল।

জানা যায়, উপজেলা কৃষি অফিসের প্রদানকৃত তালিকা অনুযায়ী গত ২৭ নভেম্বর বুধবার সদর ইউনিয়নের কৃষকদের লটারী মাধ্যমে ২৪০ জন কৃষক নির্বাচিত করা হয়। তবে আজ ১০ ডিসেম্বরের মধ্যেও ওই লটারীর নির্বাচিত কৃষকদের তালিকা প্রকাশ করা হয়নি। কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না কৃষক থেকে ধানক্রয়ের।

এদিকে লটারী হওয়ার দিন বা পরেই দিন যেখানে বিজয়ী কৃষকদের তালিকা প্রকাশ করার কথা সেখানে গত কয়েকদিনেও প্রকাশ না করায় সাধারণ কৃষকরা দাবি করেন একটি চক্রকে বিশেষ সুবিধা প্রদানে ও নিজে সুবিধা গ্রহণের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহবুবুর রহমান বিষয়টিকে নিয়ে ঢিলে ভাব দেখাচ্ছেন।

পলাশবাড়ীর খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল কাদের বকসি জনান, লটারীতে নির্বাচিত কৃষকগণ যে কোন সময় এসে তাদের ধান দিতে পারবে। এতে কোন বাধা নেই আমরা তালিকা অনুযায়ী ধান ক্রয়ে সর্বদা প্রস্তুত।

এবিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা মাহবুবর রহমান জানান, লটারীতে নির্বাচিত কৃষকদের তালিকা লটারীর দিনই করা হয়েছে। আমারা সেই তালিকা অনুযায়ী কৃষকদের নিকট হতে ধান ক্রয় করব। নতুন করে অন্য কোনো কৃষককে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে মৃত ব্যক্তিদের ভিতরে যেসব কৃষক তালিকাভুক্ত হওয়ার বিষয় রয়েছে কমিটির সাথে আলোচনা করে সেগুলো সংশোধন করা হবে। এবং আগামীকাল নির্বাচিত কৃষকদের তালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলায় সরকারিভাবে ধান ক্রয় স্বচ্ছতা সহিত প্রকৃত কৃষকগণের নিকট হতে ধানক্রয়ের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ ধান আবাদী কৃষকগণ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD