জার্মানবাংলা অনলাইন : সীতাকুণ্ডে চুরি-ডাকাতি প্রতিরোধের সভায় একাধিক ডাকাতি মামলার আসামি উপস্থিত ছিলেন। তারা হলেন- মো. আব্দুল্লাহ আল মামুন, পিতা-আহমদ ছোবহান, গ্রাম- উত্তর এয়াকুব নগর, সীতাকুণ্ড। মো. জিয়াউর রহমান প্রকাশ ইয়াবা বাবু, পিতা-আমিনুর রহমান ভেন্ডার, গ্রাম-উত্তর এয়াকুব নগর সীতাকুণ্ড, চট্টগ্রাম। এরা সীতাকুণ্ড পৌরসভা ১নং ওয়ার্ড এলাকার ত্রাস। সীতাকুণ্ড মডেল থানায় ভারতীয় ডাকাতি মামলার চার্জশীটভুক্ত আসামী। এরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড, মীরসরাই অংশে রোড় ডাকাতিতে সরাসরি জড়িত বলে জানা গেছে।
আজ নুনাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরি ডাকাতি প্রতিরোধ সভায় এসব ডাকাতের উপস্থিতি জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
সীতাকুণ্ড প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রাণী শাহা,ওসি,স্থানীয় কাউন্সিলরসহ এলাকার উপস্থিতিতে ডাকাত দিয়ে ডাকাত প্রতিরোধ সভা। এরা দিনে দুপুরে অস্ত্র নিয়ে চলাফেরা করার অভিযোগ আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক নেতা বলেন, সীতাকুণ্ড পৌরসভা ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সোলেমান খোকন এসব ডাকাত নিয়ে চলেন। তার আশ্রয় প্রশ্রয়ে এরা আওয়ামীলীগ নাম ভাঙিয়ে অপকর্মে জড়িত। সীতাকুণ্ড মডেল থানায় এদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলার সত্যতা পাওয়া গেছে। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সোলেমান খোকন চাকরি নাই, ব্যবসা নাই এসব অপকর্মের হোতা। ওয়ার্ড আওয়ামী লীগ এর কর্মীরা সোলেমানের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।