শিরোনাম :
হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি

ভুয়া ৫৮.৩ কোটি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: ভুয়া ৫৮.৩ কোটি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক মাধ্যমটির কর্তৃপক্ষ। ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড অর্থাৎ সামাজিকভাবে গ্রহণযোগ্য’ আচরণ নিশ্চিত করতে ফেসবুক কী কী পদক্ষেপ নিয়েছে তার বর্ণনায় একথা জানিয়েছে তারা।
রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার কাছে ইউজারদের ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে যাওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়ে ফেসবুক। পরে সাইটটি তাদের সেবার মান উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নেয়। প্রতিদিন কয়েক কোটি ভুয়া অ্যাকাউন্ট তৈরির চেষ্টা রুখে দেয়া তারই একটা অংশ।
ফেসবুক কর্তৃপক্ষের দাবি, তারা সাইটটি থেকে স্প্যাম অর্থাৎ ক্ষতিকারক বিভিন্ন পোস্ট প্রায় ১০০ ভাগ শনাক্ত করেছে এবং স্প্যামের সঙ্গে সম্পর্কিত ৮৩.৭ কোটি পোস্ট মুছে দিয়েছে।
বছরের প্রথমভাগে ফেসবুক যৌন বা সহিংস ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে উৎসাহ দেয় এমন ৩ কোটি পোস্ট সরিয়ে নেয় বা সেগুলোকে সতর্ক করে দেয়। সহিংস ঘটনার ছবি শনাক্ত করতে সহায়তা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি উন্নত প্রযুক্তি । ২০১৭ সালের শেষ ভাগের চেয়ে এই সংখ্যা তিনগুণ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD