আরিফুজ্জামান আরিফ,বেনাপোল(যশোর)প্রতিনিধি:শার্শা’র শ্যামলা গাছিতে দু’টি রাইস মিলে পণ্যে পাটজাত দ্রব্য ব্যবহারের উপর ভ্রাম্যমাণ আদালতের একটি অভিযান পরিচালনা করে মামা ভাগ্নে রাইস প্রসেসিং মিলকে ১০হাজার টাকা জরিমানা করেছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কারী শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার (ভুমি) খোরশেদ আলম চৌধুরী জানান,অভিযান কালে দেখা যায়, মামা ভাগ্নে অটো রাইস প্রসেসিং মিল পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে রেক্সিন ও প্লাস্টিকের বস্তা ব্যবহার করছে। ফলে রেক্সিন ও প্লাস্টিকের বস্তা ব্যবহারের কারণে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী মামা ভাগ্নে রাইস প্রসেসিং মিলকে১০০০০/-(দশ হাজার), টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আগামী এক সপ্তাহের মধ্যে সবকিছু ঠিক করে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়।
তিনি আরো জানান, উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।
উল্লেখ্য সরকার পাট উৎপাদ উৎসাহিত করার জন্য, প্লাস্টিক ও রেক্সিনের হাত থেকে পরিবেশ রক্ষার জন্য ১৭টি পণ্যে পাটজাত দব্যের ব্যবহার বাধ্যতামূলক করেছে।