শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

গৃহবধূ ধর্ষণের অভিযোগে গাইবান্ধায় ৩ জনের বিরুদ্ধে মামলা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
ধর্ষক সুমন মন্ডল

আশরাফুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের আরিফ খাঁ বাসুদেবপুর গ্রাম থেকে মোটরসাইকেল করে তুলে নিয়ে গিয়ে এক গৃহবধু (১৮)কে রাতভর আটক রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন ওই গৃহবধূ। একটি অনলাইন টিভির স্থানীয় প্রতিনিধি সুমন মন্ডল(৩৫) কে প্রধান ও সহযোগী উজ্জল মিয়া (৩৩) সহ তিনজনকে আসামি করা হয়।

আজ ২৫ নভেম্বর সোমবার দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহারিয়া এসব তথ্য সাংবাদিকদের জানিয়ে ও দায়েরকৃত মামলা সূত্রে বলেন, ২২ নভেম্বর রাতে বাড়ির সামনে থেকে ওই গৃহবধূকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় প্রতিবেশি সুমন মণ্ডলসহ তার সহযোগিরা। পরে তাকে পলাশবাড়ীর একটি বাসায় নিয়ে যায় তারা। সেখানে অভিযুক্তরা গৃহবধূকে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে। পরে তাকে রাতভর ধর্ষণ করা হয়। ধর্ষণের পর সকালে অভিযুক্তরা গৃহবধূকে ঘটনা প্রকাশ না করতে চাপ দিয়ে মোবাইলে ভিডিও ধারণ করে। পরে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে আবারও মোটরসাইকেলে করে একটি অজ্ঞাত জায়গায় গৃহবধূকে রেখে পালিয়ে যায় অভিযুক্ত সুমন মণ্ডলসহ সহযোগিরা। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করায়।

সদর থানার ওসি আরও জানান, অভিযুক্ত সুমন মন্ডল একটি অনলাইন টিভির স্থানীয় প্রতিনিধি। ধর্ষণের অভিযোগ এনে সুমন মণ্ডল তার সহযোগি উজ্জল মিয়া ও অজ্ঞাত একজনকে আসামি করে সদর থানায় মামলা করে নির্যাতিত গৃহবধূ। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। নির্যাতনের শিকার নারীর ডাক্তারী পরীক্ষা সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। তিনি জানান, পুরো ঘটনাটি গুরুত্বদিয়ে খতিয়ে দেখছে পুলিশ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD