শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

এমপির ডিও জাল করায় গোবিন্দগঞ্জে মাদ্রাসা সুপার গ্রেফতার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

আশরাফুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্যের ডিও লেটার জালিয়াতির ঘটনায় বালুয়া তমিজউদদীন আহম্মাদীয়া দাখিল মাদ্রাসার সুপার আসামি মোঃ আব্দুল করিম মন্ডল(৪৭) কে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

আজ ২০ নভেম্বর বুধবার ভোরে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ আফজাল হোসেনের নেতৃত্বে এসআই নাজমুল, এসআই মমিরুল,এসআই শফিকুল ও এসআই মামুন সহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাঘাটা থানার কামালের পাড়া হতে বালুয়া তমিজউদদীন আহম্মাদীয়া দাখিল মাদ্রাসার সুপার আসামি মোঃ আব্দুল করিম মন্ডল(৪৭) কে গ্রেফতার করে।

মাননীয় জাতীয় সংসদ সদস্য ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের ডিও লেটার জাল করে মোঃ ফরমান আলীকে বালুয়া তমিজ উদ্দিন আহম্মেদীয়া দাখিল মাদ্রাসার সভাপতি বানানোর লক্ষে এমপির প্যাড, স্বাক্ষর,সীল ও সহি স্ক্যান(জাল) করে অন লাইনে বোর্ডে প্রস্তাব প্রেরন করায় তার বিরুদ্ধে এমপি মহোদয়ের পিএ মোঃ খায়রুল আলম বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।

গ্রেফতাকৃত মাদ্রাসা সুপার আব্দুল করিম মন্ডল(৪৭) সাঘাটা উপজেলার শাহ বাজার পাড়া (কামালের পাড়া) এলাকার মৃত আবুল কাশেম মন্ডলের ছেলে।

এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান,আসামীকে আজ আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD