শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ট্রাক-কাভার্ডভ্যান চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:আগামীকাল বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হবে বলে জানিয়েছেন ট্রাক-ড্রাইভার ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম।

নতুন আইনের কারণে পরিবহন মালিক-শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
ট্রাক-ড্রাইভার ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম বলেন, ‘নতুন আইনে ট্রাক-কাভার্ডভ্যান চালকরা গাড়ি চালাবেন না। কিছু হলেই জরিমানা করা হবে ২৫ হাজার টাকা। আছে মামলা। এর ওপর আবার চালকের লাইসেন্সের ওপর পয়েন্ট কাটা হবে। এসব কারণে চালকরা আর গাড়ি চালাবেন না।’

সংগঠনটি বলছে, লাইট লাইসেন্স দিয়ে ভারী গাড়ি চালানো যায় না। কিন্তু ভারী গাড়ি চালানোর জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) লাইসেন্সও দিচ্ছে না। লাইট লাইসেন্স দিয়ে ভারী গাড়ি চালাতে গেলেই জরিমানা করা হচ্ছে ২৫ হাজার টাকা। এই টাকা একজন শ্রমিক কীভাবে দেবে? তাই চালকরা গাড়ি চালাবেন না।

নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হয়েছে গত ১ নভেম্বর। তবে প্রয়োগ শুরু হয়েছে গতকাল (১৮ নভেম্বর) থেকে। নতুন আইনটি বাস্তবায়নের প্রতিবাদে বেশ কয়েকটি জেলায় বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। নতুন আইন প্রয়োগের প্রথম দিন গতকাল সোমবার রাজধানীতে আটটি মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রথম দিনই রাজধানীর সড়কে দেখা গেছে গণপরিবহনের সংখ্যা খুবই কম।

বিআরটিএ সহজে লাইসেন্স দিচ্ছে না অভিযোগ করে তাজুল ইসলাম বলেন, ‘লাইট লাইসেন্স দিয়ে অধিকাংশরাই বড় গাড়ি চালাচ্ছেন। এটা কেউ বলে না যে, বড় গাড়ি চালাচ্ছে তার বড় গাড়িরই লাইসেন্স প্রাপ্ত। কিন্তু তাকে দেয়া হচ্ছে লাইট লাইসেন্স। সেই লাইসেন্স নিয়ে একজন ড্রাইভার রাস্তায় নামবে আর জরিমানা করা হবে ২৫ হাজার টাকা। একজন চালক কি অত টাকা বেতন পায় এই বাজারে? তাহলে সেই চালক কীভাবে ওই জরিমানা দেবে?’

তিনি বলেন, ‘আমরা এসবের সমন্বয় দাবি করেছি কিন্তু পাইনি। নতুন আইন (সড়ক পরিবহন আইন, ২০১৮) কার্যকর ও প্রয়োগ শুরু হয়েছে। তাই ট্রাক-কাভার্ডভ্যান চালকরা আর গাড়ি চালাবেন না। আগামীকাল সকাল থেকে কর্মবিরতি শুরু হবে।’

তাজুল ইসলাম আরও বলেন, ‘যে আইনটা হয়েছে তা বাংলাদেশে চলে না। কারণ এ আইন করার আগে তো আপনাকে সব ধরনের অবকাঠামো ঠিক করা উচিত ছিল। রাস্তাঘাট ঠিক নাই, আপনি আইন করলে তো সামঞ্জস্যপূর্ণ হয় না।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD