হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:গাজীপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ (জোবিঅ-গাজীপুর) এর উদ্যোগে ও গাজীপুর জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ এর নেতৃত্বে অবৈধ গ্যাস পাইপ লাইন বিচ্ছিন্নকরণে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
আজ বৃহস্পতিবার দিনব্যাপী( সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টাটা নাগাদ ) মোবাইল কোর্ট গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পূর্ব খন্ড, আনসার রোড(পূর্ব) এলাকায় ৬টি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত ৬ কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ৩০০ মিটার পাইপ লাইন অপসারণ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।। ফলে প্রায় ৩০০ টি বাড়ীর ৩,০০০ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয় এবং আলামত হিসাবে ৫৫টি চুলা জব্দ করা হয়েছে। অবৈধ গ্যাস পাইপ লাইন বিচ্ছিন্নকরণে অভিযান খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়।
অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সাথে ব্যবস্থাপক (জোবিঅ-গাজীপুর) প্রকৌশলী অজিত চন্দ্র দেব, প্রকৌশলী মো. শবিউল আওয়াল, প্রকৌশলী . উপব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ আবু সুফিয়ান ও মো. মোস্তফা মাহবুব, মির্জা শাহনেওয়াজ লতিফ,সহকারী প্রকৌশলী মো. সাবিনুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (মি.ও ভি) সহ টেকনিক্যাল টিম উপস্থিত ছিলেন।