জার্মান-বাংলা ডেস্ক: স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেন কে নিয়ে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা যে মন্তব্য করেছে তার প্রতিবাদে আজ বিকাল ৪ টায় শাহাবাগে প্রগতিশীল গণসংগঠন সমূহের উদ্যোগে প্রতিবাদী সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান, উদীচীর সহ সাধারণ সম্পাদক সংগীতা ইমাম, গণজাগরণ মঞ্চের সংগঠক জীবনানন্দ জয়ন্ত, সাবেক ছাত্র নেতা আকরামুল হক, বাকী বিল্লাহ, যুব ইউনিয়নের সভাপতি হাফিজ আদনান রিয়াদ। সমাবেশে সভাপতিত্ব করেন উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।
সমাবেশে বক্তারা রাঙ্গার বক্তব্যের তীব্র সমালোচনা ও নিন্দা জানান। তারা জানান এই বক্তব্যের জন্য তাকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে হবে ও শাস্তি নিশ্চিত করতে হবে। এবং তাকে এখন থেকে যেখানে দেখা যাবে সেখানেই “জুতা পেটা” করার ঘোষণা দেন।
সমাবেশ থেকে আগামী ১৫ই নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় নূর হোসেন চত্বরে মসিউর রহমান রাঙ্গার কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা দেয়া হয়। ১৫ তারিখের সেই কর্মসূচীতে প্রগতিশীল সকল রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এর নেতা কর্মীদের অংশগ্রহন করার আহবান করা হয়।