শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

গোবিন্দগঞ্জে সাঁওতালদের সমাবেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা জেলার বহুল আলোচিত ও সামলোচিত গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের সাঁওতাল পল্লীতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যা মামলায় পিবিআই এর দেয়া চার্জশীটের বিরুদ্ধে নারাজি পিটিশন তৃতীয় দফায় শুনানীর জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ ৪ নভেম্বর সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পার্থ ভদ্র পিটিশনের শুনানী শেষে এ আদেশ দেন।

মামলার বাদি থমাস হেমরমের পক্ষে দাখিল করা নারাজি পিটিশনের শুনানী করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মিনহাজুল ইসলাম চৌধুরী, আব্দুর রফিক সিরাজী ও গাইবান্ধা জেলা জজ আদালতের আইনজীবী সিরাজুল ইসলাম বাবু।

আইনজীবী মিনহাজুল ইসলাম চৌধুরী বলেন, পিবিআই’র দাখিল করা তদন্ত প্রতিবেদন মনগড়া, পক্ষপাতমূলক সর্বোপরি মুল ঘটনাকে আঁড়াল করা হয়েছে। যথেষ্ট সাক্ষ্য প্রমাণ, তথ্য উপাত্ত এবং সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্বেও এজাহার নামীয় মূল আসামীসহ জড়িত কয়েকজন পুলিশ কর্মকর্তা ও রংপুর চিনিকলের কর্মকর্তা এবং শ্রমিক নেতাদের নাম চার্জশীর্টে বাদ দিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করা হয়েছে।

এদিকে, আদালতে দ্বিতীয় দফা নারাজির পিটিশন শুনানী শেষে সোমবার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সমাবেশ করেন সাঁওতাল ও স্থানীয়রা। এতে সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে। সমাবেশে বক্তব্য রাখেন ঐক্য ন্যাপের কেন্দ্রীয় সভাপতি পঙ্কজ ভট্রাচার্য্য, সুপ্রিম কোর্টেও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হক নাসিম, সিপিবি’র কেন্দ্রীয় উপদেষ্টা কমরেড মঞ্জুরুল আহসান খান, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা আদিবাসি বাঙ্গালি সংহতি পরিষদের আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু প্রমুখ। সমাবেশে বক্তারা চার্জর্শীটে প্রকৃত আসামিদের অন্তর্ভুক্তসহ জড়িতদের বিচার ও বাপ-দাদার সম্পত্তি ফেরতের দাবি জানান।

উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় সাঁওতাল ও স্থানীয়দের নির্মাণ করা ঝুপড়ী ঘরে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় চলতি বছরের ২৮ জুলাই গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৯০ জনকে অভিযুক্ত করে পিবিআই’র গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হাই সরকার চার্জশীট দাখিল করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD