শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

নেত্রকোনায় শিশু ধর্ষণ,ধর্ষক আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

সোহান আহমেদ কাঁকন,নেত্রকোনা প্রতিনিধি:নেত্রকোনা সদর উপজেলার বড়গাড়া এলাকায় ১২ বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়ে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছে। গত রবিবার রাতে শিশুটিকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। এদিকে খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ রবিবার রাতের ট্রেনে পালিয়ে যাওয়ার পথে রেল ষ্টেশন এলাকা থেকে আটক করে একই এলাকার অভিযুক্ত রুহুল আমিন (২২) কে। এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে থানায় দুজনকে আসামী করে মামলা দায়ের করেছেন বলে জানান মডেল থানার ওসি মোঃ তাজুল ইসলাম।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার এশার নামাজের পর পাশ্ববর্তী ফুফুর বাড়িতে মোবাইলের চার্জার ফেরত দিয়ে বাড়ি ফিরছিলো শিশুটি। এসময় পিছন থেকে মুখ চেপে ধরে বড়গাড়া এলাকার রব্বানীর ছেলে রুহুল আমিন ও তার এক সহযোগী স্বাধীন (১৮) শিশুটিকে পার্শবর্তী মগড়া নদীর পাড়ে নিয়ে গিয়ে ধর্ষন করে। পরে তার চিৎকার ও কান্নাকাটি শুনে স্বজনরা খুঁজে নদীর পাড় থেকেই শিশুটিকে উদ্ধার করে। রাতেই অতিরিক্ত রক্তক্ষরনে মূমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত চিকিৎসা দেন শিশুটিকে।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি মোঃ তাজুল ইসলাম জানান, প্রধান আসামী ধর্ষক রুহুল আমীনকে রাতেই গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে কোর্টে সোপর্দ করা হয়েছে। দ্বিতীয় আসামী তার সহযোগী একই এলাকা খোকন মিয়ার ছেলে স্বাধীনকে খুঁজছে পুলিশ।

এদিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও ) মোঃ একরামুল হাসান জানান, শিশুটিকে নিয়ে আসার সাথে সাথেই প্রাথমিক আলামত পাওয়ায় তাকে গাইনী বিভাগে অবজারবেশনে রাখা হয়েছে। তখন বেশ ব্লিডিং হচ্ছিল। প্রাথমিকভাবে তার সাথে সহিংসতা হয়েছে বলেও জানান আরএমও।

শিশুর বাবা মা কান্নায় ভেঙ্গে পড়েন। তারা বলেন নিজ বাড়ি ঘরেও শিশু কন্যারা অনিরাপদ থাকলে কেমন করে মানুষ কন্যা সন্তান জন্ম দেবে ? আমার এলাকার ছেলে রুহুল ও স্বাধীন। সে আমার মেয়েকে ধরে নিয়ে উপুর্যপুরি ধর্ষণ করে। পুলিশ রাকেই রুহুলকে আটক করেছে। তারা এই সহিসংসতার সঠিক বিচার দাবী করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD