শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

“গ্রাম থিয়েটারের কার্যক্রম তৃণমূলে ছড়িয়ে পড়ুক”

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, জাতীয় নাট্য আঙ্গিক নির্মাণের আকাঙ্ক্ষা নিয়ে যাত্রা শুরু করেছিল গ্রাম থিয়েটার। এ আকাঙ্ক্ষার প্রথম পদক্ষেপ হিসাবে চৌকোণা খোলা মঞ্চ ব্যবহারকে উৎসাহিত করা হয়। শুরু থেকেই ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি চর্চা ও সংরক্ষণে কাজ করে আসছে গ্রাম থিয়েটার। গ্রাম থিয়েটারের কার্যক্রম সত্যিকার অর্থে গ্রামে তথা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়ুক।

প্রতিমন্ত্রী আজ সকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের যৌথ আয়োজনে বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৮ম জাতীয় সম্মেলন ও সেলিম আল দীন উৎসব ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, আবহমান বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান উপাদান নাটক। আমাদের জীবনের আনন্দ-বেদনা, দ্রোহ-ক্ষোভ-আশা-আকাঙ্ক্ষার সার্থক রূপায়নের মধ্য দিয়ে নাটক হয়ে ওঠেছে সময়, সমাজ ও জীবনের প্রতিবিম্ব। নাটক সমাজ বদলের হাতিয়ার। চেতনার বহ্নিশিখা প্রজ্বলনে নাট্যকর্মীরা যুগ যুগ ধরে অতুলনীয় ভূমিকা পালন করে আসছেন। আমাদের মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের গণআন্দোলনে নাট্যকর্মীরা যে ভূমিকা পালন করেছেন তা কালের ক্যানভাসে অমলিন থাকবে আজীবন।

বাংলাদেশ গ্রাম থিয়েটার এর সভাপতি নাসির উদ্দীন ইউসুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ, বাংলাদেশ গ্রাম থিয়েটার এর সভাপতিমণ্ডলীর সদস্য আফসার আহমেদ ও সায়েদ হোসেন দুলাল। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটার এর সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না।

উল্লেখ্য, অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা সমিতি, আহমেদ ইকবাল হায়দার ও রুমা মোদককে যথাক্রমে সেলিম আল দীন পদক, মীর মকসুদ উস সালেহীন-বজলুল করিম পদক ও ফওজিয়া ইয়াসমিন শিবলী পদক ২০১৯ প্রদান করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD