শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

গাইবান্ধায় পর্নোগ্রাফি বিক্রি:আটক ৬

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধায় টাকার বিনিময়ে পর্নোগ্রাফি বিক্রির দায়ে ছয় জনকে আটক করেছে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। এ সময় ছয়টি কম্পিউটার জব্দ করা হয়। আজ ১ নভেম্বর শুক্রবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. মুন্না বিশ্বাস। তিনি আরো জানান, টাকার বিনিময়ে পর্নোগ্রাফি বিক্রি করে এমন সংবাদের ভিত্তিতে গতকাল ৩১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সার্কুলার রোডে কয়েকটি কম্পিউটার দোকানে অভিযান চালানো হয়। এ সময় ছয়টি কম্পিউটারে পর্নোগ্রাফি পাওয়া যায়। পরে কম্পিউটারসহ ওই ছয় দোকান মালিককে আটক করা হয়। তারা দীর্ঘদিন থেকে কম্পিউটারে গান ও সিনেমা বিক্রির অন্তরালে পর্নোগ্রাফি বিক্রি করে আসছিল।
আটককৃতরা হলো-গাইবান্ধা সদরের পৌর এলাকার মহুরী পাড়ার হরিনরনের ছেলে প্রশান্ত বিশ্বাস, সরকার পাড়ার শাজাহান মিয়ার ছেলে শিথিল, হরিনসিংহা গ্রামের সাজুমিয়ার ছেলে তাওহীদ, জুম্মাপাড়া গ্রামের হাবিল মিয়ার ছেলে ছোটন, ফলিয়া গ্রামের যতিন্দ্রনাথের ছেলে ডলার দাস, কোমনাই গ্রামের শাজাহান মিয়ার ছেলে লায়েস।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-১৩।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD