হাবিবুর রহমান,গাজীপুর থেকে:
আইনজীবী সোহেল হত্যা মামলার ফাঁসির আদেশপ্রাপ্ত পলাতক আসামী সায়মন শাহরিয়ার সজল (৪৫)কে গ্রেফতার করেছে র্যাব-১ সদস্যরা ।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ।
র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার আবদুলাহ আল মামুন গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করেন ।
জানা যায়, গ্রেফতারকৃত আসামী সায়মন শাহরিয়ার সজল ২০০৮ সালে গাজীপুর জেলার জয়দেবপুর থানার দক্ষিন ছায়াবিথী এলাকায় ভিকটিম আইনজীবী ফিরোজ্জামান সোহেল(২৮)কে হত্যা করে। পরবর্তীতে হত্যার মামলার গ্রেফতার এড়াতে গাজীপুর থেকে পালিয়ে যায়।এসময় সে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।
আদালত মামলার বিচার শেষে আসামীকে পেনাল কোডের ৩০২ ধারায় দোষী সাবস্থ্য করে মৃত্যুদন্ডে দন্ডিত ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দেন।