শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

গাইবান্ধায় মা ইলিশ সংরক্ষণ অভিযান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা জেলার ব্রহ্মপুত্র ও যমুনা নদে মা ইলিশ শিকার বিরোধী অভিযানে গত ২২ দিনে ৪২ জন জেলেকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ১৭ জনকে জেল ও ২৫ জনকে জরিমানা করা হয়েছে। ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত জেলায় ওই অভিযান পরিচালনা করা হয়।

জেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, গত ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২দিন সরকারিভাবে জেলেদের ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছিল। এই সময়ে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ সময়ে জেলার ৩ হাজার ৫২২ জন জেলেকে সরকারি বিশেষ বরাদ্দের ভিজিএফ এর ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী বলেন, সরকারি বিধি নিষেধ অমান্যকারী যে সব জেলে মা ইলিশ শিকার করেছে তাদের ৪২ জনকে দণ্ড দেওয়া হয়েছে। এছাড়া টানা ২২ দিনে জেলায় ২০টি মোবাইল কোর্ট ও ১৩৪টি অভিযান পরিচালনা করে সাড়ে ৪২ কেজি ইলিশ মাছ উদ্ধার ও ১ লাখ ৪৮ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুদ দাইয়ান বৃহস্পতিবার বলেন, এ সময়ে মা ইলিশ ডিম পারার জন্য উজানে আসে। যে সব নদ-নদীতে ইলিশ পাওয়া যায়, সেখানে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছিল। সরকারি ঘোষণা অনুযায়ি মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে গত ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত গাইবান্ধা জেলা অংশের ব্রহ্মপুত্র ও যমুনা নদে অভিযান পরিচালনা করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD