শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

কালয়াকৈরে অসহায় পরিবারের জমি জবর দখলের চেষ্টা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহাভাজপুর এলাকায় আদালতের দেয়া ১৪৫ দ্বারা ভঙ্গ করে অসহায় পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অসহায় পরিবারকে দেওয়া হচ্ছে তাদের নানা ধরণের হুমকিও।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সাহভাজপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে তানভির হোসেনের কাছ থেকে ৫ বছর আগে সাহভাজপুর মৌজার আর এস ১২২ খতিয়ানে ৪৭২ দাগে ৮০ শতাংশ কাতে ২০ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হন মোজাম্মেল হক গং। এরপর ওই অসহায় পরিবারটি স্থানীয় থ্রি স্টার ইটভাটায় ভাড়া দিয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। কিন্তু সম্প্রতি তানভির হোসনের বড় ভাই গাজী সালাউদ্দিন গং ঢাকার মিরপুরের এস, এম এমদাদুল হকের কাছে বিক্রি করে দেয়। এরপর সালাউদ্দিন গং ও তার লোকজন এবং এমদাদুল হক মিলে ওই জমিটি জবর-দখলের চেষ্টা করে। এতে বাধা দিলে ওই অসহায় পরিবারকে দেওয়া হচ্ছে তাদের নানা ধরণের হুমকিও।

এ ঘটনায় ওই অসহায় পরিবারের পক্ষ থেকে মোজাম্মেল হক গং বাদী হয়ে গত ১২ সেপ্টেম্বর বিজ্ঞ গাজীপুর অতিরিক্ত জেলা আদালতে মামলা দায়ের করে। পরে আদালত ওই জমির উপর ১৪৫ দ্বারা জারি করে। তারপরও সালাউদ্দিন গং ও এস, এম এমদাদুল হক গং কাটা তারের বেড়া দিয়ে ওই জমি জবর-দখলের চেষ্টা অব্যাহত রেখেছে। এমনকি তাদের ভয়ভীতি দেখানোসহ নানা ধরনের হুমকিও দেওয়া হচ্ছে। এব্যাপারে থ্রি স্টার ইটভাটার মালিক আনোয়ার হোসেন জানান,ইটভাটা করার পর মোজাম্মেল হক গংদের জমি বাবদ ভাড়া দিয়ে আসছি।
এব্যাপারে ভুক্তভোগী মোজাম্মেল হকের বাবা ভাসানী মন্ডল বলেন, জমিটি কেনার পর আমরা নামজারি ও জমাভাগ করে ভোগদখল করে আসছি। পরে ওই জমি ইটভাটার হিসেবে ভাড়া দিয়ে সেই টাকায় আমাদের সংসার চলে। কিন্তু ওই জমি দখলের চেষ্টা করছে। এমনকি আমাদের নানা ধরনের হুমকি দিচ্ছে। আমাদের এই জমিটি যেন জবর-দখল না হয় সেজন্য প্রশাসনসহ বিভিন্ন মহলের হস্তক্ষেপ কামনা করছি।

এব্যাপারে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক সোহেল রানা জানান, আদালতের নিদের্শে ওই জমিতে ১৪৫ দ্বারা জারি করা হয়েছে। এরপরও ওই জমিতে কাটা তারের বেড়া দেওয়ার খবর পেলে শান্তি-শৃঙ্খলা রক্ষার কারণে তা স্থগিত করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD