শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

ভোমরায় বাংলাদেশী জন্মনিয়ন্ত্রণ পিল, সুপারীসহ ভারতীয় ট্রাক আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

হাসান শাহরিয়া রিপন, সাতক্ষীরা প্রতিনিধি:সোমবার সকালে ভোমরা স্থলবন্দরের অথৈ ট্রেডার্স এর পার্কিং থেকে বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় ট্রাকসহ ১২ হাজার পাতা বাংলাদেশী জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট(সুখি বড়ি) ও ২৭০ কেজি সুপারী জব্দ করে।তবে, এ সময় বিজিবি কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি। ট্রাকসহ জব্দকৃত মালামালের মূল্য ৭৩ লাখ ২১ হাজার টাকা।

বিজিবি জানায়, সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে বিপুল পরিমান বাংলাদেশী সুপারী ও সুখী বড়ি ভারতে পাচারের উদ্দেশ্যে সে দেশের ট্রাকে লোড করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন ভোমরা বিওপির কমান্ডার সুবেদার মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে বিজিবির একটি টহলদল বন্দর এলাকার অথৈ ট্রেডার্স এর পার্কিং এ অভিযান চালায়। এ সময় সেখান থেকে ভারতীয় ট্রাকসহ উক্ত মালামাল গুলো জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় ট্রাক নং- ডই ১৫-অ-৫০৫৩।
সাতক্ষীরায় অবস্থিত ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জব্দকৃত ভারতীয় ট্রাকসহ উক্ত মালামাল সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD