শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

শার্শায় শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে আটক এক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

আরিফুজ্জামান আরিফ,বেনাপোল প্রতিনিধি:শার্শায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী ধর্ষনের চেষ্টার অভিযোগে শাহিল হাসান নয়ন (১৫) নামে এক কিশোর কে আটক করেছে পুলিশ।
আটক নয়ন উপজেলার রাঘবপুর গ্রামের জাহিদুল ইসলামের পুত্র। আজ সোমবার সকালে এ ঘটনায় তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গতকাল রবিবার বিকেলে নয়নের বাড়ির উঠানে ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা করছিল ওই ছাত্রী। এ সময় নয়ন কৌশলে ঐ ছাত্রীকে গান শোনার কথা বলে ঘরে ডেকে নিয়ে যায়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও বাড়িতে না ফিরে আসায় খোঁজাখুজির এক পর্যায়ে আসামীর বাড়িতে গিয়ে ছাত্রীর মা দেখেন আসামীর ঘরের দরজা বন্ধ। ভিতরে উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজছে। এসময় অনেক ডাকাডাকির এক পর্যায়ে তিনি আসামীর ঘরের দরজায় ধাক্কা দেন। দরজা ভিতর থেকে বন্ধ দেখে ছাত্রীর মা ঘরের জানালা খুলে দেখেন আসামী নয়ন হোসেন ঐ ছাত্রীর পরিহিত প্যান্ট খুলে তাকে ধর্ষনের চেষ্টা করছে। এসময় তিনি সেখান থেকে তার মেয়েকে উদ্ধার করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে নয়নের নামে শার্শা থানায় একটি মামলা দায়ের করেছে।সোমবার দুপুরে নয়নকে যশোর আদালতে পাঠানো হয়েছে। আর ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD