শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

সাতক্ষীরায় পাসপোর্ট অফিসে এক দালাল আটক:পাঁচ মাসের কারাদন্ড

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯

হাসান শাহরিয়া রিপন,সাতক্ষীরা প্রতিনিধি:রবিবার দুপুরে শহরের পলাশপোল আঞ্চলিক পাসর্পোট অফিসে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শেখ তরিকুল আলম নামের এক চিহিৃত দালালকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। এ অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা।

সাজাপ্রাপ্ত শেখ তরিকুল আলম শহররে কাটিয়া রেজিস্ট্রি অফিস পাড়া এলাকার মৃত শেখ বাশারত আলীর ছেলে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা জানান, সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দালালদের মাধ্যমে বাড়তি টাকা ছাড়া কেউ পাসপোর্ট করতে পারেন না এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দুই জন ভুক্তভোগীর স্বীকারোক্তি মোতাবেক তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম সেখান থেকে তরিকুল আলম নামের ওই চিহিৃত দালালকে আটক করেন। তবে, অন্যরা এ সময় পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

তবে, সাজাপ্রাপ্ত শেখ তরিকুল আলম জানান, পাসপোর্ট অফিসের হিসাব রক্ষক ইন্দ্রিরা গাইন, আউট সোর্সিং লাভলু, এম.এল.এস.এস মনির হোসেন ও সোহাগ প্রতিটি পাসপোর্ট বাবদ তাদের কাছ থেকে অবৈধ সুযোগ সুবিধা নিয়ে থাকেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক সাখাওয়াৎ হোসেনকে তার অফিসের অবৈধ সুযোগ সুবিধা নেয়া ব্যক্তিদের বিরুদ্ধে অফিসিয়াল ব্যবস্থা গ্রহণের জন্য মৌখিক নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD