শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

পলাশবাড়ীতে হিয়ারিং বন্ড রাস্তা নির্মানে ব্যাপক অনিয়ম

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ৪৩ লক্ষ টাকা ব্যায়ে হিয়ারিং রাস্তা নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে বিগত অর্থবছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধিনে জামালপুর বাবু চেয়ারম্যান এর বাড়ী হতে পলাশবাড়ী গাইবান্ধা সড়ক পর্যন্ত রাস্তা নির্মানের জন্য ৪৩ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করে দরপত্র আহবান করা হয়।

বিধি মোতাবেক হাসনা এন্টার প্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান লটারিতে কাজটি পেয়ে ঠিকাদার হাসান মাহামুদ মোটা অংকের লভ্যাংশ নিয়ে পলাশবাড়ী মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডলের নিকট কাজটি বিক্রি করে।

অতিরিক্ত লভ্যাংশ নিয়ে কাজটি ক্রয় করার ফলে শুরু থেকেই কাজটির অনিয়ম পরিলক্ষিত হয় বলে এলাকাবাসী জানান। তারা আরো জানায় নিম্ন মানের ইট, বালুর বদলে মাটি, ও রাস্তার পার্শ্বে পুকুরে ব্রিক ওয়াল এর পরিবর্তে প্যালাসাইটিং নির্মান করায় চুড়ান্ত বিল প্রদানের এক মাসের মধ্যেই মাটি সরে গিয়ে ইট এলোমেলো হয়ে যায়। ফলে রাস্তাটি বর্তমানে চলাচলে অনুপযোগী হয়ে পরেছে।শুধু তাই নয় ইট বিছানোর আগে রোলাটিং করার নিয়ম থাকলে ও তা করা হয় নি।

এলাকাবাসী বলেন – সরকার নিদ্ধারিত মুল্যের চেয়ে তৃতীয় পক্ষের নিকটি অধিক লভ্যাংশ দিয়ে বিক্রি করায় রাস্তাটি নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির আশ্রয় গ্রহন করেছে সাব ঠিকাদার।
এ ব্যাপারের সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায় নি। সাব ঠিকাদার ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডলের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেনি!

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী রাশেদুল ইসলাম রাসেল জানান,রাস্তাটির চুড়ান্ত বিল প্রদান করা হয়েছে।তবে ঠিকাদারের জামানত এখন পর্যন্ত ফেরৎ দেয়া হয়নি।ঠিকাদারী প্রতিষ্ঠানকে পুনরায় কাজ করার নির্দেশনা প্রদান করায় ইতোমধ্যে তারা কাজ শুরু করেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,ঠিকাদারী প্রতিষ্ঠানের নিকট হতে কাজের মূল্যের শতকরা দশ ভাগ পরিমান অর্থ জামানত রয়েছে । সড়কটি সংস্কার করতে বাধ্য ঠিকাদারী প্রতিষ্ঠানটি। দ্রæত সংস্কারের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানটিকে বলা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD