হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটির যোগিতলা ও উত্তর খাইলকুর এলাকায় পরিবেশ দূষণের দায়ে দুইটি কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৩ অক্টোবর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস এ রায় দেন।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ দুষণ বিরোধী অভিযান পরিচালনা করে গাজীপুর পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এসময় যোগিতলা এলাকায় অবস্থিত স্পেস সোয়েটার লিমিটেড ও উত্তর খাইলকুর এলাকায় অবস্থিত ভ্যালমন্ট ওয়াশিং লিমিটেড কারখানাকে ২ লাখ করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানা দুটি ইটিপি বিহীনভাবে ওয়াশিং এর বর্জ্য নির্গমন করে পরিবেশ দূষণ করে আসছিল।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন জানান, ওই দুই কারখানা কতৃপক্ষকে দ্রুত ইটিপি নির্মাণ করে কারখানার কার্যক্রম চালু করতে নির্দেশ প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রাজ্জাক ।