শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

মিথ্যা ও হয়রানীমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
মিথ্যা ও হয়রানীমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবীতে পলাশবাড়ীতে সংবাদ সম্মেলন

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:মিথ্যা ও হয়রানী মুলক হত্যা মামলা প্রত্যাহারের দাবীতে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ভুক্তভোগী পরিবার আয়োজনে আজ ২২ অক্টোবর মঙ্গলবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলার সাদুল্যাপুরের মসজিদের ইমাম হত্যা মামলার আসামী শাহারুল মন্ডলের মা তাহেড়া বেগম নিজ বসতবাড়ীতে এ সংবাদ সম্মেলন করেন। তার পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহারুল মন্ডলের ছোট ভাই ফরহাদ হোসেন মন্ডল।

লিখিত বক্তব্য জানান যে, প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, গত ১৯ অক্টোবর- ২০১৯, সকাল ১১টায় সাদুল­াপুর উপজেলার গোবিন্দরায় দেবত্তর এলাকার একটি আম গাছ হতে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ । পরে এ ঘটনায় আমার ছেলে শাহারুল ইসলামসহ ৩ জনকে আসামী করে নিহতের স্ত্রী বাদী হয়ে হয়রানীম‚লক একটি মিথ্যা মামলা দায়ের করে।

আপনারা নিশ্চয়ই আরো জানেন যে আমার ছেলে সাহারুল মন্ডল নম্র-ভদ্র, একজন ব্যবসায়ী, হাট কালেকটর ও উদ্যোক্তা, কালীবাড়ী হাটে আমার ছেলের একটি গার্মেন্টেস্-এর দোকান রয়েছে। এছাড়াও সে কালীবাড়ী কাঁচামাল হাটের একজন নিয়মিত কালেকটর, পাশাপাশি একজন উদ্যোক্তা আমার ছেলের নিজস্ব একটি গরু ও ছাগলের খামার রয়েছে। সম্পুর্ণ সৎ উপার্জনের মধ্য দিয়ে আমার ছেলে ব্যবসা-বানিজ্য পরিচালনা করে আসছিল। এদিকে নিহত ইমাম আবুল কালাম আজাদ ধার্মিক একজন মানুষ ছিলেন। সেই সুবাদে আমার ছেলের সাথে বন্ধুত্বের সুবাদে তিনি ৫ হাজার ধার স্বরূপ গ্রহণ করেন। দীর্ঘদিন টাকা প্রদান না করায় আমার ছেলে তার নিকট পাওনা টাকার জন্য ২দিন তার বাড়ী গিয়ে তাগিদ দিয়ে আসে। এরই ধারাবাহিকতায় গত ১৯ অক্টোবর ২০১৯ আম গাছ থেকে ফাঁসিতে ঝুলানো অবস্থায় আবুল কালাম আজাদের লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহতের পরিবার সম্পুর্ণ পরিকল্পিত ভাবে আমার ছেলে শাহারুলকে আসামী করে একটি হয়রানীম‚লক মিথ্যা মামলা দায়ের করে।

আমি ও আমরা পারিবারিকভাবে চাই যে রহস্যজনক এই ঘটনার সুস্থ বিচার হোক। পুলিশ প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন করুক। পাশাপাশি আপনাদের মাধ্যমে আমার ছেলের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

উল্লেখ্য,গত ১৯ অক্টোবর শনিবার সকালে মসজিদের ইমাম আবুল কালাম আজাদের সাদুল্যাপুর উপজেলার গোবিন্দরায় দেবত্তর এলাকার একটি আম গাছ হতে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় সুদ সংক্রান্ত বিষয়ের জেরে সাদুল্যাপুর থানায় ৩ জন কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এরপর হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবী করে মানবন্ধন ও সড়ক অবরোধ নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয়রা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD