শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

উলাশীতে পৈত্রিক সম্পত্তি জবর দখলের অভিযোগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

আরিফুজ্জামান আরিফ,বেনাপোল(যশোর)প্রতিনিধি:শার্শার উলাশী গ্রামে ইমাম হোসেন তালুকদার নামের এক মটর ম্যাকানিকের বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি জবর দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ভুক্তভুগি মটর ম্যাকানিক ইমাম হোসেন শার্শা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, যশোরের শার্শা উপজেলার উলাশী গ্রামের মৃত্যু সিফাতুল্লাহ তালুকদারের ছেলে মটর ম্যাকানিক ইমাম হোসেনের সাথে একই গ্রামের মৃত্যু আব্দুল মজিদের ছেলে আব্দুল খালেকের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। ইতি পূর্বে একাধিক বার এলাকায় সালিসি বৈঠক বসলেও আব্দুল খালেক প্রভাব শালী হওয়ায় গ্রাম্য মাতব্বরদের ম্যানেজ করে নেয়।

সম্প্রতি আব্দুল খালেক মোটা অংকের টাকা দিয়ে প্রশাসন ও গ্রাম্য মাতব্বরদের ম্যানেজ করে নিয়ে মটর ম্যাকানিক ইমাম হোসেনের দীর্ঘদিনের বসবাসরত বাপ-দাদার পৈত্রিক বসতবাড়ির উঠানে প্রাচীর দিয়ে জবরদখল করে ভবন নির্মাণ করছে।

এদিকে নিরীহ মটর ম্যাকানিক ইমান হোসেন পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে । দিনের পর দিন মাতব্বরদের কাছে গিয়ে ধর্না দিয়েও কোন কাজ না হওয়ায় নিরুপায় হয়ে সে শার্শা থানা পুলিশকে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন।এবিষয়ে অভিযুক্ত আব্দুল খালেক কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, আমার জায়গায় আমি ঘর করছি।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, এ বিষয়ে ঘটনাস্থলে যে এস,আই সরজমিনে গিয়েছিল তার সাথে কথা না বলে কিছু বলতে পারবো না।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD