শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে ২১ জেলের কারাদন্ড

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের যমুনা নদীর বিভিন্ন এলাকায় ইলিশ শিকারের দায়ে ২১ জেলেকে ১০ দিন করে কারাদন্ড ও ১লক্ষ ৫ হাজার মিটার ক্যারেন্ট জাল জব্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ভোর থেকে বিকাল পর্যন্ত সিরাজগঞ্জ সদরের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এ আদেশ প্রদান করেন সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। এ অভিযানে সহযোগিতা করে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আনোয়ার হোসেন ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

দন্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার বেলাল (৫২), ফুলচান (৫০),ইলিয়াস (৪৫), মনিরুল (২২), আলামিন (২৫), সাইফুল (৪০), রবি আলম (২৫),বেলকুচি উপজেলার হানিফ (৩৭), শাহাদাত (৩১), আবুল কালাম (৩৫), মজনু (৫০),শাহালম (৪২), শাহ আলম (৩৬), সোনা মিয়া (২৪), আশরাফ (৫৫), সুরুজ্জামান(৩৫), ফটিক (৩২), টাংগাইল জেলার কালিহাতী উপজেলার খাদেম (৩৫), টাংগাইল সদর উপজেলার শাহ আলম (৪০), হাছেন (২২) ও হোসেন (৩৩)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান জানান, সোমবার ভোর হতে বিকাল পর্যন্ত সিরাজগঞ্জ সদরের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে ২১জনকে আটক, ১লক্ষ ৫ হাজার মিটার ক্যারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।পরে ভ্রাম্যমান আদালতে ২১জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জব্দকৃত ক্যারেন্ট জাল পুড়িয়ে ধবংস করা হয় এবং জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরন করা হয়। পরবর্তীতে আসামীদের সাজা পরোয়ানামূলে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD