এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:কামারখন্দ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এমএম সুমনুল হক (সজীব)‘র ভুল অপারেশনের কারনে ১৬ দিন মৃত্যু সাথে পাঞ্জালড়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন সেই গৃহবধু রাশিদা খাতুন। রবিবার রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা গ্রামে তার নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।
নিহত গৃহবধু রাশিদা বেগম (৩০) সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা গ্রামের মো: মনিরুল ইসলামের স্ত্রী।
এর আগে গত ৫ আক্টোবর কড্ডার মোড় ল্যাব এইচ হাসপাতাল এন্ড ডায়াগনষ্টি সেন্টারে তার অপারেশন করেন ডা. এমএম সুমনুল হক।
নিহত মোছা: রাশিদা বেগমের স্বামী মো: মনিরুল ইসলাম জানান, গত ৫ আক্টোবর সকালে গর্ভকালীন ব্যাথা অনুভব করলে স্ত্রীকে নিয়ে ডা. এমএম সুমনুল হকের কাছে নিয়ে যান। পরে সে কড্ডার মোড় ল্যাব এইচ হাসপাতাল এন্ড ডায়াগনষ্টি সেন্টারে ভর্তি করে। সেখানে পরিক্ষা নিরিক্ষা করে জরুরী অপারেশন করার কথা বলেন। সিজার অপারেশন করেন ডা. এমএম সুমনুল হক। অপারেশনের পর থেকে রোগীর অবস্থা খারাপ হতে শুরু করে। রোগীর অবনতি ঘটলে তখন ডাক্তার দ্রæত রোগীকে ঢাকা বা বগুড়ায় নিয়ে যেতে বলেন। মূমূর্ষ অবস্থায় সে সময় তার স্ত্রীকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন অপরেশনে ভুল করে জরায়ু কেটে ফেলা হয়েছে। পরে ঢাকার হলী ফ্যামিলীতে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকার লাল মাটিয়ার রয়েল হাসপাতালে ও সবশেষ মিরপুরের ডেল্টা মেডিকেল হাসপাতালে ঘুরেও ডাক্তারগণ তাকে ফেরত দিয়েছেন। দীর্ঘ ১৬দিন চিকিৎসার পর রবিবার রাতে মারা যান রাশিদা।সাক্ষাতকারের জন্য ডা. এমএম সুমনুল হককে বার বার ফোন করা হলেও রিসিভ করেননি।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, আমি বিষয়টি শুনেছি, এখনো রোগী পক্ষ থেকে অভিযোগ প্য়ানি। তবে অভিযোগ না পেলেও তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।