হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি :সাজানো এক বন মামলায় হাজতবাস করছেন ব্যবসায়ী মোশারফ হোসেন (৪৫) । তিনি গাজীপুর সদরের মনিপুর বাজারের একজন ব্যবসায়ী , বাড়ি পিরুজালী হাজীপাড়া গ্রামে ।কাল্পনিক ঘটনা দেখিয়ে তাকে মামলায় ফাসাঁনো হয়েছে । এ বিষয়ে প্রতিকার চেয়ে অসাধু ও দুর্নীতিপরায়ন বন কর্মকর্তা রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে রোববার জেলা প্রশাসক, প্রধান বন সংরক্ষক বরাবর লিখিত অভিযোগ করেছেন মোশারফের সহোদর ভাই মোবারক হোসেন ।গত মঙ্গলবার রাতে তাকে আটক করা হয় ।
অভিযোগে জানা যায়, ভুক্তভোগী মোশারফ হোসেন অভিযুক্ত বন কর্মকর্তা রিয়াজ উদ্দিন ২০১৪ সালে মনিপুর বিট অফিসার থাকাকালে অবৈধ পন্থায় কতক লোককে বিট এলাকায় বনের জমিতে মোটা অংকের টাকা নিয়ে বাড়ি তৈরীর সুযোগ করে দেয় । বনদস্যুদের সাথে যোগসাজশ করে ওই কর্মকর্তা বনের গাছ পাচার করে। এসব ঘটনার প্রতিবাদ করায় বনকর্মকর্তা রিয়াজ উদ্দিন সাজানো বন মামলায় জড়িয়ে হুমকিও দেয় । এ বিষয়ে মোশারফ হোসেন বাদী হয়ে ২৭ আগষ্ট ২০১৪ সালে জেলা প্রশাসক বরাবর আইনগত ব্যবস্থার জন্যে আবেদন করেন । তা জেনে পরবর্তীতে প্রতিশোধ পরায়ন হয়ে ওই মামলা দায়ের করেন বিট কর্মকর্তা রিয়াজ উদ্দিন।মামলা নং ১৯১/২০১৪ ।
মামলাটি সাজানো , কাল্পনিক মিথ্যা বলে মামলাটি প্রত্যাহারের দাবী জানিয়েছেন ভুক্তভোগী মোশারফের ভাই মোবারক হোসেন ।