শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসপাতালে রোগীদের হয়রানি:চার দালালের কারাদন্ড

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২০ অক্টোবর, ২০১৯

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি করার অভিযোগে চার দালালকে ১৫ দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ আদেশ দেন।

দন্ড প্রাপ্তরা হলেন, পৌর এলাকার হোসেপুর মহল্লার মৃত উবার শেখের ছেলে আনোয়ার শেখ (৪২), মৃত বাহাদুর শেখের ছেলে মামুন শেখ (৩৬), বিষা শেখের ছেলে লাভলু ওরফে লাবু (৪৭) এবং মালশাপাড়া মহল্লার হাসিনুর শেখের ছেলে শহীদুল শেখ (৪২)।

পেশকার মিলন সরকার জানান, দীর্ঘদিন ধরে একটি দালালচক্র হাসপাতালে আসা রোগীদের নানাভাবে হয়রানি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালিয়ে চার দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদন্ড দেয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোঃ মনিরুজ্জামান ও পুলিশের সদস্যরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD