এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার হার্ড পয়েন্টের নিকটে যমুনানদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে এই দন্ডাদেশ দিয়েছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান,গোপন সংবাদের ভিত্তিতে সদরের হার্ড পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় দেশীয় পদ্ধতিতে যমুনানদী হতে অবৈধভাবে বালু উত্তোলন দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মোঃ জেলহক নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় জরিমানা করা হয়।
এসময় অভিযানে সহযোগিতা করেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যরা।